Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

২০১৯ সাল থেকে ধর্ষণ করা হচ্ছে তরুণীকে, গ্রেপ্তার ভূমি সংস্কার আধিকারিক

সোনারপুরে এক তরুণীকে বহু বছর ধরে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠল ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে। পারিবারিক পরিচয়ের সুযোগ নিয়ে অমিত দে নামে ওই সরকারি কর্মচারী কয়েক বছর ধরে তরুণীটির ওপর অত্যাচার চালান বলে অভিযোগ। তরুণীর বাবা প্লাম্বার হওয়ায় ২০১৯ সালে অমিতের বাড়িতে কাজের সূত্রে দুই পরিবারের যোগাযোগ হয়। অভিযোগ অনুযায়ী, সেই সুযোগে তরুণীটিকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বারবার ধর্ষণ করা হয়। তরুণী তখন নাবালিকা ছিলেন বলেও তিনি জানিয়েছেন।

অভিযুক্ত তার অশালীন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে এবং পরিবারকে দেখিয়ে তরুণীকে চাপে রাখতেন। সম্প্রতি তরুণীর বিয়ের ব্যবস্থা হলে অমিত পাত্রের বাড়িতে গিয়ে সব কথা জানান। ফলে বিয়েটি ভেঙে যায়। এ ঘটনার পর সোমবার তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত অমিত দেকে গ্রেপ্তার করেছে।

রাজ্যজুড়ে প্রতিনিয়ত বেড়ে চলেছে মহিলাদের ধর্ষণ। বিরোধীরা প্রতিনিয়ত তীব্র আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। বিরোধীদের দাবি এ রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। মহিলা নার্স অথবা পড়ুয়া চিকিৎসক শব্দের সুরক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, বেশি রাতে মহিলাদের কাজ না করাই ভালো। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। আরজিকর ঘটনা, কলকাতা ল’ কলেজ, সহ বেশ কিছু ঘটনা একটি প্রশ্নের মুখে দাঁড় করায়, রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে কি ব্যর্থ পশ্চিমবঙ্গ প্রশাসন?

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories