Friday, March 6, 2026
22.2 C
Kolkata

শুভঙ্কর সরকারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মল্লিকার্জুন খারগেকে চিঠি পাঠালেন কংগ্রেস নেত্রী শ্রাবন্তী সিং

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে, রাজ্য কংগ্রেস শিবিরে বড় ধাক্কা। রাজ্যের বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন দলেরই এক নেত্রী। ভারতীয় প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, এবং কংগ্রেস নেত্রী আলকা লম্বাকে, মেইল করা হয় মহিলা সভানেত্রী শ্রাবন্তী সিং এর পক্ষ থেকে। মেইলের মাধ্যমে তিনি, শুভঙ্কর সরকারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, হুমকি, মানসিক নির্যাতন, হেনস্থা সহ একাধিক অভিযোগ তোলেন। শুধু তাই নয় শ্রাবন্তী সিং আরও অভিযোগ করেন, শুভঙ্কর সরকারের আচরণের জন্য, তাকে ও তার পরিবারকে চূড়ান্ত মানসিক নির্যাতন সহ্য করতে হচ্ছে।

এই মেইল প্রকাশ্যে আসতেই ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গীয় রাজনীতিতে। আর কয়েক মাস বাদেই শুরু হবে ২৬ এর বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে পুরনো, সিপিএম ও কংগ্রেসের হাত ছেড়ে পশ্চিমবঙ্গে ‘একলা চলো নীতি’-র পন্থা অবলম্বন করছে কংগ্রেস। ২০ বছর পর পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে একাই প্রার্থী দেবে কংগ্রেস। রাজ্যে একলা চলো নীতির মূল কান্ডারী প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ, কংগ্রেসের ভোট ব্যালটে কতটা প্রভাব ফেলবে তার জবাব দেবে সময়।

শ্রাবন্তী সিং এর এই মেইলের প্রত্যুত্তরে এখনো পর্যন্ত জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি। NBTV কে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস নেত্রী মিতা চক্রবর্তী জানান, “শুভঙ্কর সরকারের সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক। তিনি মহিলাদের যথার্থ মর্যাদা দেন, এবং কাজের জায়গায় প্রত্যেকের সঙ্গে একটা প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করেন। কাজেই এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে হচ্ছে আমার” তিনি আরও বলেন, “কর্মক্ষেত্র যে কোন মানুষের সঙ্গে মতবিরোধ থাকতেই পারে, তবে নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন”

অপরটিকে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী ঘটনা প্রসঙ্গে NBTV কে জানান, “আমি ব্যক্তিগত ভাবে শুভঙ্কর সরকারকে একজন সাতজন ব্যক্তি বলে চিনি। যেহেতু ওনার দলের পক্ষ থেকে, নির্যাতনের অভিযোগ উঠেছে তাই এই বিষয় কংগ্রেসের ডিসিপ্লিনারি কমিটি প্রতিক্রিয়া দেবেন।” অপরদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের সম্ভাবনাকে উসকে দিয়ে অরূপ চক্রবর্তী বলেন, “বহুদিন বাদে কংগ্রেস ভোটের একাধারে সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবে সিপিএম পন্থী ও বিজেপি পন্থী কংগ্রেসদের গাত্রদাহ হচ্ছে। এটা অভ্যন্তরী বিরোধের জন্য হয়েছে কিনা, তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।” কংগ্রেসের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে বারবার ফোন করা সত্ত্বেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories