Saturday, September 5, 2026
28 C
Kolkata

কেরলে কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক রেজাউল মোমিন

মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক নিখোঁজ হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার ও এলাকাজুড়ে। পরিবারের দাবি, কাজের সন্ধানে মুর্শিদাবাদ থেকে কেরল যাওয়ার পথে গত এগারো দিন ধরে কোনও খোঁজ নেই বছর চল্লিশের রেজাউল মোমিনের।

জানা গিয়েছে, রেজাউলের বাড়ি সামশেরগঞ্জ এলাকার ধুলিয়ান পুরসভার ১৫ই নম্বর ওয়ার্ডে। সংসারে স্ত্রী রেহেনা খাতুন ও দুই ছেলে রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে মানুষ হওয়ায় অভাব-অনটনের মধ্যেই তাকে ভিনরাজ্যে কাজে যেতে হত।

রেহেনা খাতুন জানান, কিছুদিন আগে একটি আইনি শুনানির কাজে তিনি বাড়িতে এসেছিলেন। এরপর আবার কাজের তাগিদে ১লা ফেব্রুয়ারি কেরলের উদ্দেশে রওনা দেন। ৩রা ফেব্রুয়ারি পরিবারের কাছে খবর আসে, ট্রেনে ওঠার পর থেকে তার আর কোনও সন্ধান মিলছে না এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

ঘটনার পর থেকেই পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছে। সম্ভাব্য অপহরণ, দুর্ঘটনা কিংবা অন্য কোনও অপরাধ, সব দিকই খতিয়ে দেখার দাবি উঠেছে। এই ঘটনায় স্থানীয় পরিযায়ী শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই বলছেন, বাইরে কাজে গেলে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়।

পরিবারের পক্ষ থেকে ৫ই ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। রেহেনা খাতুন জানান, “ সামনে ঈদ। বাচ্চারা বাবার জন্য অপেক্ষা করছে। ওকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন।” তিনি পশ্চিমবঙ্গ ও কেরল,দুই সরকারের কাছেই দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories