Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ইমামকে মারধর করে বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা আহমেদ সেখের বিরুদ্ধে

চাঞ্চল্যকর অভিযোগ উঠছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ সেখ ও তার দলের উপর। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ওয়াকফ সম্পত্তি জবরদখল করে, এলাকার মসজিদের এক ইমামকে বেধড়ক মারধর করে আহমেদ সেখ ও তার সঙ্গীরা। ইমাম অভিযোগ করে তাকে চড় থাপ্পড় মারে রক্তাক্ত করে দেওয়া হয়। শুধু তাই নয় গভীর রাতে তার বাড়ি জ্বালিয়ে দেয় আহমেদ সেখ ও তার লোকেরা।

কিন্তু কেন এই হামলা? জানা যাচ্ছে, বেশ কিছুদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল স্থানীয় লোকজন ও তৃণমূল নেতার মধ্যে। স্থানীয় বাসিন্দা ও মসজিদের ইমাম অভিযোগ করে, এলাকায় ওয়াকফ সম্পত্তির অন্তর্গত বেশ কিছু চাষযোগ্য জমি জবরদখল করে রাখছিলেন আহমেদ সেখ। উপরন্তু কোন প্রকার আইনি সম্মত অর্থ প্রদান করছিলেন না তিনি। তৃণমূল নেতার অনৈতিক বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করে। তবে এরপর যা ঘটলো তা সম্পূর্ণ অপ্রত্যাশিত। জানা যাচ্ছে, অভিযোগকারীদের ডেকে নেওয়া হয়, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ সেখের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে। তবে অভিযোগ উঠছে, প্রত্যেকের সাথে অশালীন আচরণ এবং বেধড়ক মারধর করা হয়।

বিরোধীরা ইতিমধ্যে তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ সেখের এমন নিন্দনীয় কাজের তীব্র বিরোধিতা শুরু করেছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, এখনো পর্যন্ত মূল অভিযুক্তের বিরুদ্ধে কেন পুলিশ কোন পদক্ষেপ নিল না? পরবর্তীতে অভিযোগকারীরা সংখ্যালঘু কমিশনের দ্বারস্থ হলে চেয়ারম্যান ইমরান হাসান এই বিষয় কোন গুরুত্ব দেয়নি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories