Wednesday, October 21, 2026
27 C
Kolkata

একই পরিবারের ১০ জনের নাম ‘বিচারাধীন’, আতঙ্কে প্রাণ হারালেন মুর্শিদাবাদের সত্তরোর্ধ্বআব্দুল শেখ!

মুর্শিদাবাদের তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের গুধিয়া গ্রামে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, তালিকায় একসঙ্গে দশ জনের নাম ‘বিবেচনাধীন’ থাকায় গভীর মানসিক চাপে পড়ে মৃত্যু হয়েছে ৭১ বছরের আব্দুল শেখের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান।

পরিবারের সদস্যদের বক্তব্য, সম্প্রতি ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া চলাকালীন আব্দুল শেখের নামে শুনানির নোটিস আসে। নামের বানানে সামান্য ভুল থাকায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি বিডিও অফিসে হাজির হয়েছিলেন। তবে শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যায়, তার পাশাপাশি স্ত্রী, চার ছেলে ও পুত্রবধূদের নামের পাশেও ‘বিবেচনাধীন’ লেখা রয়েছে। এতে গোটা পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।

ঘনিষ্ঠরা জানান, নাম বাদ পড়ে যেতে পারে—এই আশঙ্কায় কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন আব্দুল। ভবিষ্যতে কী হবে, কোথাও যেতে হবে কি না, এমন নানা প্রশ্ন তাকে ভাবিয়ে তুলেছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিচিতদের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। পরিবারের অভিযোগ, এই মানসিক চাপের মধ্যেই রবিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে।

স্ত্রী হাজেরা বিবি বলেন, পরিবারের সবার নাম ‘বিচারাধীন’ থাকায় তিনি ভীষণ চিন্তায় ছিলেন। সেই উদ্বেগই তার স্বাস্থ্যের অবনতি ঘটায় বলে তাদের ধারণা।এ ঘটনার পর সোমবার সকালে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়কে অবরোধ শুরু হয়। বিক্ষোভকারীরা দাবি করেন, তালিকা প্রণয়নে অসংগতি দূর করতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories