Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

অমিতাভ ও অভিসেক করোনা আক্রান্ত, ভর্তি হাসপাতালে, কান্নার রোল সারা দেশে

এনবিটিভি ডেস্ক : করোনাতে আক্রান্ত বিগবি ও তার পরিবার। আক্রান্ত অমিতাভ বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন।  আপাতত মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। এর আগেও করোনার হানা দিয়েছে সিনে পাড়ায়। কিন্তু বছর ৭৭-এর প্রবীণ সুপারস্টারের খবরে বেশ চিন্তিত সিনেমাজগত। যদিও বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে তিনি ভাল আছেন, ভাল আছেন অভিষেকও, তবু সেলেব থেকে অনুরাগীদের দুশ্চিন্তা কাটছে না কিছুতেই। সমগ্র

শনিবার সন্ধেবেলাতেই জানা গিয়েছিল, অসুস্থ বিগ-বি, ভর্তি করা হয়েছে হাসপাতালে। জেনারেল চেকআপ নাকি অন্য কিছু তা তখন জানা না গেলেও রাত বাড়তেই নিজে থেকেই সব কিছু খোলসা করেন শাহেনশাহ। পাশপাশি গত ১০ দিনে যে যে তাঁর এবং তাঁর পরিবারের সংস্পর্শে এসেছেন তাঁদেরকেও নিজেদের খেয়াল রাখতে বলেন তিনি।

লকডাউনে বাড়িতেই ছিলেন অমিতাভ। মহারাষ্ট্র সরকারের নিয়ম অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সের অভিনেতাদের শুটিং ফ্লোরে যাওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও কী ভাবে করোনা আক্রান্ত হলেন অমিতাভ, তা বুঝতেই পারছেন না তিনি। তবে অমিতাভ শুটে না গেলেও ডাবিংয়ের জন্য বেরতে হয়েছে অভিষেককে।

শনিবার রাতে নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অমিতাভ। আর তার পর থেকেই কমেন্ট বক্সে ভিড় করেছে একের পর এক চিন্তা। রাজনীতি নেতা, বিভন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেলিব্রেটি, দেশের চিকিৎসা মন্ত্রী, সাধারণ মানুষ সকলেই চিন্তিত এবং শুভেচ্ছা জানিয়েছেন। বনি কপূর থেকে সোনম, টলিউডের জিৎ, প্রসেনজিৎ থেকে দক্ষিণী নায়ক ধনুশ… বিগ-বি’র সুস্থতা কামনায় গোটা দেশ।

ধনুশ লিখেছেন, ‘‘শীঘ্রই ভাল হয়ে উঠুন স্যার,  প্রার্থনা করছি’’। বিপাশা বসু এবং সোনম কপূরের গলাতেও একই সুর। কলকাতা থেকে মুম্বইয়ের দূরত্ব অনেকটাই। নিজের শহরে বসেও এই খারাপ খবরে মন ভাল নেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তিনি লেখেন, ‘‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার।’’ পাশপাশি অভিষেক বচ্চনের জন্যও সুস্থ থাকার বার্তা দিয়েছেন বাংলার সুপারস্টার। বাংলা, দিল্লি, মহারাষ্ট্র, গোয়া গুজরাট, কেরালা বিভন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা শুভেচ্ছা পাঠিয়েছেন, সাথে আরোগ্য কামনা করেছেন।

বচ্চনের বরাবরই বিশাল ভক্ত অভিনেতা জিৎ। তাড়াতাড়ি বিগ-বি যেন সুস্থ হয়ে যান এটাই চাওয়া তাঁর। অন্যদিকে অভিনেতা, সাংসদ দেবও মনমরা। তাঁর ‘ম্যাটিনি আইডল’কে নিয়ে বেশ চিন্তিত তিনি। ‘আমার হিরো হারতে পারে না, কখনই নয়’, বলছেন তিনি।

শুধু শিল্পী মহলই নয়। ক্রিকেট মহলও বাবা-ছেলের সুস্থতা কামনা করেছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় অমিতজিকে আবারও সুস্থ দেখার আশায় সচিনও  টুইটে লেখেন, ‘‘খুব খারাপ লাগছে। সুস্থ হয়ে উঠুন, আর কিছু চাই না’’। আরোগ্য কামনা করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারও। সারা দেশের এখন একটাই চাওয়া, ‘‘বচ্চন সাব, জলদি সুস্থ হয়ে উঠুন প্লিজ…’’।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories