Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

ফলাফল প্রকাশিত হল সিবিএসই বোর্ডের, পাশের হার ৮৮.৭৮ শতাংশ

এনবিটিভি ডেস্ক: সিবিএসই পরীক্ষার দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হল। এ বছর মেধা তালিকা দেওয়া হয়নি। করোনা মহামারীর জন্য কয়েকটি পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় সংশোধিত মূল্যায়ণ প্রকল্প মেনে চলে সিবিএসইআই।

যেসব বিষয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পেরেছে, তাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাতিল বিষয়গুলিতে গড়ে নম্বর দেওয়া হয়েছে। করোনার জন্য গত ১৯ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে সিবিএসই-র সব বাকি পরীক্ষা পিছিয়ে যায়।

বোর্ডের তরফে ১৫ জুলাইয়ের মধ্যে দুই পরীক্ষার ফল ঘোষণা করার ইঙ্গিত দেওয়া হয়েছিল। অভিভাবকদের একটি দল ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষা বিবেচনা করে পরীক্ষা বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তারপরই পরীক্ষা বাতিলের পরামর্শ দিয়েছিল আদালত। বোর্ডকে তাদের মতামত জানাতে বলা হয়েছিল।

এরপরই সুপ্রিম কোর্টকে সিবিএসই জানায়, তারা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে। সোমবার সকালে অনলাইনে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়েছে। গতবারের তুলনায় এবার পাশের হার ৫.৩৮ শতাংশ বেড়েছে। এবছর পাশ করেছে ৮৮.৭৮ শতাংশ পড়ুয়া।

গতবারের সবচেয়ে বেশি পাশ কেরলের ত্রিবন্দ্রমে। দিল্লি এবং এনসিআরে পাশের হার ৯৪.৩৯ শতাংশ। ফল জানা যাবে cbse.nic.in , www.results.nic.in , www.cbseresults.nic.in এই তিন ওয়েবসাইটে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories