Saturday, September 5, 2026
28 C
Kolkata

দলিতদের উপর নির্যাতনের ঘটনার ৭৬ শতাংশই বিজেপি শাসিত রাজ্যগুলিতে! চাঞ্চল্যকর অভিযোগ

দলিতদের ওপর নির্যাতনের মোট ঘটনার ৭৬ শতাংশই বিজেপি শাসিত রাজ্যের ঘটনা। এই তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থান এবং এরপরই রয়েছে বিহার ও মহারাষ্ট্র। এমনটাই অভিযোগ করছে কংগ্রেস.

সম্প্রতি রাজস্থানের আজমিরে ১৫ বছর বয়সী এক দলিত নাবালিকাকে গণধর্ষণ এবং পরবর্তীতে তাঁর পরিবারের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস। শনিবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতৃত্ব দাবি করে, এই ঘটনায় জড়িত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) তপশিলি জাতি বিভাগের চেয়ারম্যান রাজেন্দ্র পাল গৌতম অভিযোগ করেন, ঘটনায় পুলিশ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে দলিতদের উপর অত্যাচারের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে গৌতম বলেন, দেশজুড়ে দলিত নির্যাতনের মোট ঘটনার প্রায় ৭৬ শতাংশই পাঁচটি বিজেপি-শাসিত রাজ্য থেকে রিপোর্ট হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থান। এরপর রয়েছে বিহার ও মহারাষ্ট্র।

কংগ্রেসের অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ২০২৪ সালের জুলাই মাসে ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে তখনই, যখন নির্যাতিত নাবালিকা গর্ভবতী হয়ে পড়েন। এরপর নয়াদিল্লিতে একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়, যা পরবর্তীতে আজমিরে স্থানান্তরিত হয়।

রাজেন্দ্র পাল গৌতম জানান, ভুক্তভোগী নাবালিকা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিলেও গত আট মাসে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে রাজস্থান সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories