Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

দ্বিতীয় দফার ভোটের আগে ভোটার তালিকায় যুক্ত মাত্র ১৪৬৮ জনের নাম!

দ্বিতীয় দফার ভোটের আগে ফের ভোটার তালিকায় নতুন সংযোজন করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে মোট ১৪৬৮ জনের নাম নতুন করে যুক্ত হয়েছে। একই সঙ্গে ৬ জনের নাম বাদও দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।বুধবার অর্থাৎ আজ রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ দিন সাত জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ রয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁরাও নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।সবচেয়ে বেশি নাম যুক্ত হয়েছে কলকাতা দক্ষিণ কেন্দ্রে। সেখানে নতুন করে ৬৭৭ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কলকাতা উত্তরে যুক্ত হয়েছে ৫৯৬ জনের নাম। এছাড়াও হাওড়ায় ৭৭ জন, নদিয়ায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ জন, পূর্ব বর্ধমানে ৮ জন এবং হুগলিতে ৭ জনের নাম ভোটার তালিকায় যোগ হয়েছে।নির্বাচনী নিয়ম অনুযায়ী সাধারণত ভোটের আগে নির্দিষ্ট সময়ের পর ভোটার তালিকায় আর পরিবর্তন করা যায় না। তবে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিশেষ নির্দেশ দিয়েছিল। আদালত জানায়, ভোটের দু’দিন আগেও যদি ট্রাইবুনাল কোনও আবেদন নিষ্পত্তি করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোটার হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে তাঁর নাম তালিকায় যোগ করতে হবে। সেই নির্দেশ মেনেই কমিশন এই পদক্ষেপ করেছে।জানা গিয়েছে, সোমবার পর্যন্ত ট্রাইবুনালে যেসব মামলার নিষ্পত্তি হয়েছে, তার ভিত্তিতেই এই নতুন তালিকা তৈরি করা হয়েছে। এর আগেও প্রথম দফার ভোটের আগে একইভাবে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন ১৩৯ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছিল। পাশাপাশি আট জনের নাম বাদ দেওয়া হয়েছিল।উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় প্রায় ৬০ লক্ষ নাম খতিয়ে দেখা হয়েছিল। সেই সময় বহু নাম নিয়ে আপত্তি ওঠে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের তত্ত্বাবধানে বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই সব আবেদন পরীক্ষা করেন। অনেকের নাম বৈধ হিসেবে গ্রহণ করা হলেও, কিছু আবেদন বাতিলও হয়।যাঁদের নাম গ্রহণ করা হয়নি, তাঁদের জন্য পরে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করা হয়। সেখানে আবেদন জানিয়ে অনেকে নিজেদের ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ পান। কমিশনের এই নতুন তালিকা প্রকাশের ফলে দ্বিতীয় দফার ভোটের আগে আরও বহু ভোটার ভোটদানের অধিকার পেলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories