Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

সরকারি হাসপাতালের ICU-তে বিধ্বংসী আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৫ রোগীর মৃত্যু, আশঙ্কাজনক আরও ২০!

বিহারের মুজফফরপুরে ভোররাতে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে বিধ্বংসী আগুন লেগে চরম বিপর্যয় ঘটল। ধোঁয়ায় দম আটকে এবং আগুনে পুড়ে অন্তত পাঁচজন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি মানুষ। বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ ব্রহ্মপুরা এলাকার প্রখ্যাত প্রসাদ হাসপাতালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গভীর রাতে হঠাৎই হাসপাতালের চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং রোগীদের আর্তনাদ শুরু হয়। আগুন লাগার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা এবং হাসপাতালের কর্মীরা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান। তাঁরা আইসিইউ-এর জানালা ভেঙে ভেতরে ঢোকেন এবং একের পর এক রোগীকে বাইরে বের করে আনেন। তাঁদের এই তৎপরতার কারণেই বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। পরে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিক আর এন পাণ্ডে জানান, খবর পেয়েই উদ্ধারকারী দল পৌঁছায়। আইসিইউ তখন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। সেখান থেকে কুড়ি জনেরও বেশি রোগীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজনকে বাঁচানো যায়নি।

খবর পেয়ে জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও পুলিশের শীর্ষ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে যান। আহতদের গ্রিন করিডোর করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জেলাশাসক সুব্রত কুমার সেন পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার সময় আইসিইউ-তে ১৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতদের পরিবারে কান্নার রোল পড়েছে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories