Tuesday, August 18, 2026
29 C
Kolkata

মাত্র ৮ হাজার টাকার বকেয়া ঘিরে নৃশংস হামলা, প্রাণ হারালেন ২৩ বছরের র‌্যাপিডো চালক মহম্মদ উজাইব

দিল্লির উত্তম নগরে এক মুসলিম যুবকের নৃশংস মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সামান্য ঋণের বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরে ২৩ বছরের এক যুবককে অপহরণ করে দীর্ঘ সময় ধরে মারধর করার অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বাড়ির সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ উজাইব। তিনি একটি বাইক ট্যাক্সি পরিষেবার চালক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তাঁর পরিবারে নতুন সদস্য এসেছে। কিন্তু নিজের নবজাতক সন্তানকে দেখার আগেই তাঁর জীবনের মর্মান্তিক পরিসমাপ্তি ঘটল।

পরিবারের দাবি, উজাইব কিছুদিন আগে স্ত্রীর প্রসবের খরচ মেটানোর জন্য সন্দীপ নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই ঋণের মধ্যে ৪২ হাজার টাকা ইতিমধ্যেই শোধ করে দিয়েছিলেন তিনি। বাকি টাকা পরিশোধ নিয়েই দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল।

অভিযোগ, গত ২৬ জুন সন্দীপ ও তার দুই সঙ্গী ললিত এবং মোহিত উজাইবকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে শহরের এক নির্জন এলাকায় নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা মারধর করা হয়। পরিবারের অভিযোগ, লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছিল। সেই হামলায় তাঁর শরীরের ভিতরের একাধিক অঙ্গ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে অভিযুক্তরা উজাইবের বাড়িতে গিয়েছিল। তখন তিনি বাড়িতে ছিলেন না। সেই সময় তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার দিন রাতে গুরুতর আহত অবস্থায় উজাইবকে তাঁর বাড়ির সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

উজাইবের মৃত্যুতে তাঁর পরিবার ভেঙে পড়েছে। কয়েক বছর আগে তাঁর বাবার মৃত্যু হয়েছিল। এরপর থেকে পরিবারের সমস্ত দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। তাঁর আয়েই সংসার চলত। পরিবারের সদস্যদের কথায়, একজন পরিশ্রমী ও দায়িত্ববান যুবক ছিলেন উজাইব।

ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর মা রবিয়া। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাঁর ছেলেকে যে নিষ্ঠুরভাবে মারধর করা হয়েছে, তা কোনও মা মেনে নিতে পারেন না। অন্যদিকে, উজাইবের স্ত্রীও গভীর মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। সদ্যোজাত সন্তানকে নিয়ে তিনি এখন অনিশ্চয়তার মুখে।

Hot this week

সমাবর্তনে বড় বদল! অতিথির তালিকা থেকে বাদ প্রধান বিচারপতি, মহারাষ্ট্রে ছাত্রবিক্ষোভের আশঙ্কাই কি কারণ?

দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো নিয়ে...

অমিত মালব্য ‘আউট’ দীপক মাস্কে ‘ইন’! বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদল

সোমবার প্রকাশ করা হয়েছে নীতীন নবীনের নেতৃত্বাধীন নতুন পদাধিকারীদের...

Topics

সমাবর্তনে বড় বদল! অতিথির তালিকা থেকে বাদ প্রধান বিচারপতি, মহারাষ্ট্রে ছাত্রবিক্ষোভের আশঙ্কাই কি কারণ?

দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো নিয়ে...

অমিত মালব্য ‘আউট’ দীপক মাস্কে ‘ইন’! বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদল

সোমবার প্রকাশ করা হয়েছে নীতীন নবীনের নেতৃত্বাধীন নতুন পদাধিকারীদের...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে চিদম্বরমের কটাক্ষ, ‘আমাকে বললে আমি গর্বই হতাম’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক...

‘জন গণ মন’-এর বদলে ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হোক, মুকেশের মন্তব্যে নতুন বিতর্ক

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মত জানান...

স্বাধীনতা দিবসের রাতেই তাহেরপুরে তাণ্ডব, ভাঙা হল বিরসা মুণ্ডা ও আম্বেদকরের মূর্তি

মহিষডাঙা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে...

Related Articles

Popular Categories