Sunday, October 4, 2026
28 C
Kolkata

বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন বেণুগোপাল, লক্ষ্য বিজেপিকে হারানো

কলকাতায় কংগ্রেস কর্মী ও নেতৃত্বদের সঙ্গে বৈঠকে এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দলের ভবিষ্যৎ নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, রাজ্যে আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি আরও কঠিন হতে পারে এবং দলের নেতা-কর্মীদের যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি কর্মীদের মাঠে নেমে কাজ করার এবং বেশি করে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি স্পষ্ট করে জানান, বাংলায় কংগ্রেস কোনওভাবেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না। তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আর নয়, তৃণমূল এখন অতীত।”

বেণুগোপাল আরও জানান, কংগ্রেসকে বাংলায় একাই লড়াই করতে হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি দলীয় কর্মসূচি বাড়ানোর কথাও বলেন।

দুই দিনের সফরে কলকাতায় এসে তিনি প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, দীপা দাশমুন্সী, প্রদীপ ভট্টাচার্য-সহ অন্যান্য নেতারা। বৈঠকে কংগ্রেসের দুই বিধায়ক মোতাব শেখ ও জুলফিকার আলিও ছিলেন।

বৈঠকের পর দুই বিধায়ক প্রদেশ সভাপতি পরিবর্তনের দাবি জানিয়ে অধীর চৌধুরীকে ফের দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন বলে জানা যায়। তবে এ বিষয়ে বেণুগোপাল কোনও মন্তব্য করেননি বলে সূত্রের খবর।

তিনি কর্মীদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে রাজনৈতিক লড়াই আরও কঠিন হবে এবং প্রয়োজনে জেলে যাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।

এছাড়া তিনি জানান, আগামী ৯ অগস্ট দিল্লিতে কংগ্রেসের একটি বড় কর্মসূচি রয়েছে, যেখানে দেশের বিভিন্ন রাজ্য থেকে কর্মীরা যোগ দেবেন। বাংলার প্রতিটি জেলা থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিকে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories