Tuesday, August 18, 2026
29 C
Kolkata

এবার বাড়িতে বসেই সমস্যা জানানোর সুযোগ! ডোমকলের মানুষের পরিষেবায় বিধায়কের উদ্যোগে চালু হচ্ছে ‘আমার ডোমকল’ পোর্টাল

ডোমকলের সাধারণ মানুষের স্থানীয় সমস্যা দ্রুত সামনে আনার জন্য চালু হতে চলেছে অনলাইন পোর্টাল ‘আমার ডোমকল’। মঙ্গলবার ১৮ আগস্ট বিকেলে ডোমকল বি.টি. হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে পোর্টালটির সূচনা করবেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান। এর পাশাপাশি অনুষ্ঠানে থাকবেন বিভিন্ন বামনেত্রীত্ব এবং কর্মীবৃন্দরা। নতুন এই উদ্যোগে এলাকার বাসিন্দারা সরাসরি অনলাইনে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, নিকাশি, স্কুল, স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন জনপরিষেবা নিয়ে অভিযোগ থাকলে আর দফতরে গিয়ে আবেদন করার প্রয়োজন হবে না। মোবাইল বা অন্য কোনও মাধ্যম ব্যবহার করে পোর্টালে অভিযোগ পাঠানো যাবে। ফলে দূরে থাকা মানুষ কিংবা ব্যস্ততার কারণে দফতরে যেতে না পারা বাসিন্দারাও সহজে সমস্যাটি জানাতে পারবেন।জমা দেওয়া অভিযোগের একটি রেকর্ড থাকবে। পরে সেটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতর বা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। অভিযোগকারী নিজের অ্যাকাউন্ট বা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে জানতে পারবেন তাঁর অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কী কাজ হয়েছে। এতে সমস্যার সমাধান কোথায় পৌঁছেছে, তা জানার জন্য বারবার দফতরে যাওয়ার ঝক্কি কমবে।উদ্যোক্তাদের বক্তব্য, পোর্টালটির আর একটি গুরুত্বপূর্ণ দিক হল সাধারণ মানুষের জন্য তথ্য খোলা রাখা। কত অভিযোগ এসেছে, কতগুলির ক্ষেত্রে কাজ শুরু হয়েছে, কতগুলি মিটেছে এবং কতগুলি এখনও পড়ে রয়েছে, সেই হিসাব দেখা যাবে। এর ফলে এলাকার নাগরিক পরিষেবার পরিস্থিতি এবং জনপ্রতিনিধির দফতরের কাজের অগ্রগতি সম্পর্কে মানুষের ধারণা আরও পরিষ্কার হবে।এই ব্যবস্থায় সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন যাঁদের পক্ষে বিধায়কের দফতরে নিয়মিত যাওয়া কঠিন। সংসারের ব্যস্ততার মধ্যে মহিলারা বাড়ি থেকেই অভিযোগ জানাতে পারবেন। ডোমকলের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকরাও কেরালা, দিল্লি, মহারাষ্ট্র কিংবা বিদেশে থেকেও নিজের বাড়ি বা এলাকার সমস্যার কথা তুলে ধরতে পারবেন। তাঁদের পরিবারের সদস্যরাও একইভাবে পরিষেবাটি ব্যবহার করতে পারবেন।ছাত্রছাত্রীরা স্কুলের ভবন, পানীয় জল, যাতায়াত বা বৃত্তি সংক্রান্ত সমস্যার কথা জানাতে পারবে। কৃষকরা সেচের সমস্যা, খাল, ফসল নিয়ে যাওয়ার রাস্তা কিংবা চাষের প্রয়োজনীয় জিনিসের অভাবের বিষয়েও অভিযোগ করতে পারবেন। বয়স্কদের পেনশন, রেশন বা স্বাস্থ্যকেন্দ্র নিয়ে সমস্যা থাকলেও এই পদ্ধতিতে তা জানানো সম্ভব হবে। কেউ অনলাইনে স্বচ্ছন্দ না হলে পরিবারের সদস্য বা প্রতিবেশী তাঁর হয়ে অভিযোগ জমা দিতে পারবেন।উদ্যোক্তাদের দাবি, বিধানসভা স্তরে এই ধরনের উদ্যোগ পশ্চিমবঙ্গে প্রথম। রাজ্য বা প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকলেও কোনও বিধায়কের দফতরের অভিযোগ, তার অগ্রগতি এবং বাকি থাকা কাজের তথ্য এক জায়গায় সাধারণের সামনে রাখার নজির নেই বলেই তাঁদের বক্তব্য। এই পোর্টালের মাধ্যমে বিধায়কের মেয়াদজুড়ে এলাকার সমস্যাগুলির একটি ধারাবাহিক তথ্যভান্ডার তৈরি করার লক্ষ্য রয়েছে।তরুণ প্রজন্মও এই পোর্টালের তথ্য ব্যবহার করে এলাকার সমস্যার ধরন এবং সেগুলির সমাধানের অগ্রগতি সম্পর্কে জানতে পারবে। ফলে জনপ্রতিনিধির কাজ নিয়ে মানুষের প্রশ্ন তোলার সুযোগও বাড়বে। সব মিলিয়ে ‘আমার ডোমকল’-এর লক্ষ্য শুধু অভিযোগ গ্রহণ নয়, সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগকে আরও সহজ করা এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো।

Hot this week

সমাবর্তনে বড় বদল! অতিথির তালিকা থেকে বাদ প্রধান বিচারপতি, মহারাষ্ট্রে ছাত্রবিক্ষোভের আশঙ্কাই কি কারণ?

দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো নিয়ে...

অমিত মালব্য ‘আউট’ দীপক মাস্কে ‘ইন’! বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদল

সোমবার প্রকাশ করা হয়েছে নীতীন নবীনের নেতৃত্বাধীন নতুন পদাধিকারীদের...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে চিদম্বরমের কটাক্ষ, ‘আমাকে বললে আমি গর্বই হতাম’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক...

Topics

সমাবর্তনে বড় বদল! অতিথির তালিকা থেকে বাদ প্রধান বিচারপতি, মহারাষ্ট্রে ছাত্রবিক্ষোভের আশঙ্কাই কি কারণ?

দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো নিয়ে...

অমিত মালব্য ‘আউট’ দীপক মাস্কে ‘ইন’! বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদল

সোমবার প্রকাশ করা হয়েছে নীতীন নবীনের নেতৃত্বাধীন নতুন পদাধিকারীদের...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে চিদম্বরমের কটাক্ষ, ‘আমাকে বললে আমি গর্বই হতাম’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক...

‘জন গণ মন’-এর বদলে ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হোক, মুকেশের মন্তব্যে নতুন বিতর্ক

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মত জানান...

স্বাধীনতা দিবসের রাতেই তাহেরপুরে তাণ্ডব, ভাঙা হল বিরসা মুণ্ডা ও আম্বেদকরের মূর্তি

মহিষডাঙা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে...

কি কারণে বিজেপি শাসিত রাজস্থানে সরকারি স্কুলে বহিরাগতদের প্রবেশ? বাইরে ছবি তলায় জারি কড়া নিষেধাজ্ঞা

রাজস্থানের সরকারি স্কুলগুলিতে নিরাপত্তা ও ছাত্রছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায়...

Related Articles

Popular Categories