Sunday, October 4, 2026
30 C
Kolkata

‘ইন্দাস থানা বিজেপির গুন্ডাদের সাথে জড়িত’ – সিজেপি সদস্যের বাবার মৃত্যুতে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি আশুতোষ রাঙ্কার

বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির সদস্যের বাবার মৃত্যুতে পুলিশ এবং বিজেপি যোগের অভিযোগ তুললেন ককরোচ নেতা আশুতোষ রাঙ্কা। অপরাধীদের গ্রেফতার করার জন্য প্রশাসনকে ১০ দিনের সময়ও বেঁধে দিলেন তিনি।

সোমবার আব্দুল হাফিজের বাড়িতে পৌঁছন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। সাথে শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাসের মতো রাজ্য রাজনীতিতে পরিচিত মুখেরাও ছিলেন। ইন্দাসে আব্দুলের বাবার মৃত্যুতে বিজেপি যোগের অভিযোগ উঠছে প্রথম থেকেই। এবার এই ঘটনায় পুলিশের জড়িত থাকার অভিযোগ করলেন আশুতোষ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশুতোষ রাঙ্কা বলেন, “পুলিশ আব্দুলের পরিবারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হাসপাতাল পর্যন্ত কোনো নিরাপত্তাই দেয়নি পুলিশ। যার ফলে আক্রান্ত হতে হয়েছে এই পরিবারটিকে। এমনকি থানাতেও পরিবারের সদস্যদের ঢুকতে দেওয়া হয়নি। এর থেকেই পরিষ্কার ইন্দাস পুলিশ স্টেশন বিজেপির গুণ্ডাদের সাথে মিলিত আছে। আমার মনে হয় পুলিশ চাইছিল যে আব্দুলের পরিবারের সাথে হিংসার ঘটনা হোক”।

তিনি আরও বলেন, “এখনও অনেক লোক আছে যাদের আব্দুল এবং তাঁর মা চিহ্নিত করেছেন কিন্তু পুলিশ এখনও গ্রেফতার করেনি। আমরা অপরাধীদের গ্রেফতার করার জন্য বাংলার পুলিশকে ১০ দিনের সময় দিচ্ছি। যদি প্রশাসন পদক্ষেপ না নেয় তাহলে জেলা কার্যালয় ঘেরাও করবো। বাংলার সকল আরশোলা এক জায়গায় হবে”।

সিজেপি সদস্য আব্দুল বলেন, “দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার জন্যই আমাদের লড়াই। সেই লড়াই করতে গিয়েছিলাম বলে আমার বাবার মৃত্যু হয়েছে। এর বিচার আমি চাই। আমার কোনও ক্ষতিপূরণ চাইনা। সরকার বিশ্বমানের একটি স্কুল তৈরি করুক। সেই স্কুলের নাম আমার বাবার নামে হোক”।

প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টি প্রধান অভিজিৎ দীপকে দেশজুড়ে সরকারি স্কুল পরিদর্শনের কর্মসূচীর ডাক দেন। ওই কর্মসূচী অনুযায়ী এলাকার সরকারি স্কুল পরিদর্শনে যান ইন্দাস থানার অন্তর্গত কারিসুন্দা গ্রামের বাসিন্দা আব্দুল। অভিযোগ, এরপরই ১৫০-২০০ জন ব্যক্তি নিজেদের বিজেপিকর্মী দাবি করে আব্দুল ও তাঁর পরিবারের উপর চড়াও হয়। মারধরও করা হয় বলে দাবি করা হয়েছে। আব্দুলের বাবার মাথায় গুরুতর আঘাত লাগে। সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার পরেও তাঁর মৃত্যু হয়। কয়েকজনের নামও প্রকাশ করেন আব্দুল।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories