Saturday, August 22, 2026
34 C
Kolkata

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নতুন ব্যাকটেরিয়ার সন্ধান, নাম রাখা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে!

গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের মুখ দেখল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মাটির মধ্যে থাকা দুই ধরনের নতুন ব্যাকটেরিয়ার খোঁজ পেয়েছেন। এই আবিষ্কারকে আরও স্মরণীয় করে তুলতে তাদের নাম দেশের দুই বিশিষ্ট মনীষীর নামে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি গবেষণার মাধ্যমে চিহ্নিত হওয়া একটি নতুন ব্যাকটেরিয়ার নাম রাখা হয়েছে ‘মাইক্রোমোনোস্পোরা শ্যামাপ্রসাদী’। এই নামের মাধ্যমে শিক্ষাবিদ ও প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানানো হয়েছে। গবেষকদের মতে, ভবিষ্যতে ওষুধ প্রস্তুতিতে এই ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।এছাড়াও আরও একটি নতুন ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে, যা স্ট্রেপটোমাইসিস গোত্রভুক্ত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রজাতিটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে রাখার প্রস্তাব রয়েছে। অ্যান্টিবায়োটিক উৎপাদনের ক্ষেত্রে এই ধরনের ব্যাকটেরিয়ার বিশেষ গুরুত্ব রয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।শুক্রবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন উপাচার্য অর্ণব সেন। তিনি বলেন, গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার শুধু বিশ্ববিদ্যালয়ের গৌরবই বাড়ায় না, একই সঙ্গে সমাজের জন্যও নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।জানা গিয়েছে, কয়েক মাস ধরে মাইক্রোবায়োলজি এবং সেরিকালচার বিভাগের গবেষকরা যৌথভাবে এই কাজ চালিয়ে আসছিলেন। গবেষণায় অংশ নেন একাধিক শিক্ষক ও বিজ্ঞানী। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। বিশ্ববিদ্যালয় মহলের মতে, গবেষণা প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উপাচার্যের বিশেষ উৎসাহ ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।গবেষকদের দাবি, তুঁত গাছের শিকড়ের আশপাশের মাটি থেকে নতুন ব্যাকটেরিয়াটি আলাদা করা সম্ভব হয়েছে। এই মাটির বিশেষ জৈবিক বৈশিষ্ট্যই গবেষণার ক্ষেত্রে নতুন পথ দেখিয়েছে। বিজ্ঞানীদের মতে, এমন আবিষ্কার ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান ও ওষুধ শিল্পে কাজে লাগতে পারে।

Hot this week

‘গত ১ বছরে সরকারি স্কুলের পড়ুয়া সংখ্য়া প্রায় ২৭ লক্ষ কমেছে’, রিপোর্ট কেন্দ্রের

দেশের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমছে। অন্যদিকে, বেসরকারি স্কুলে...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস চেয়ে ইন্টারপোলে তুরস্ক!

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকানোর ঘটনায় ইজরায়েলের...

শিক্ষিকার চড়ে প্রাণ গেল ৬ বছরের শিশুর! বিশাখাপত্তনমে স্কুলেই মর্মান্তিক মৃত্যু, অভিযোগ পরিবারের

বিশাখাপত্তনমে স্কুলের শ্রেণিকক্ষেই মর্মান্তিক মৃত্যু হল ছয় বছরের এক...

Topics

‘গত ১ বছরে সরকারি স্কুলের পড়ুয়া সংখ্য়া প্রায় ২৭ লক্ষ কমেছে’, রিপোর্ট কেন্দ্রের

দেশের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমছে। অন্যদিকে, বেসরকারি স্কুলে...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস চেয়ে ইন্টারপোলে তুরস্ক!

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকানোর ঘটনায় ইজরায়েলের...

শিক্ষিকার চড়ে প্রাণ গেল ৬ বছরের শিশুর! বিশাখাপত্তনমে স্কুলেই মর্মান্তিক মৃত্যু, অভিযোগ পরিবারের

বিশাখাপত্তনমে স্কুলের শ্রেণিকক্ষেই মর্মান্তিক মৃত্যু হল ছয় বছরের এক...

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

অন্নপূর্ণার টাকা পাইনি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘অগ্নিশর্মা’ মহিলারা!

শুক্রবার উত্তর দমদম পুরসভায় বিক্ষোভের পর বিরাটি স্টেশনের কাছে...

ডিলিমিটেশন নিয়ে বিজয়ের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু, ‘ইউ-টার্ন’ বলে নিশানা বিরোধীদের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য...

Related Articles

Popular Categories