Tuesday, November 24, 2026
24 C
Kolkata

‘অন্নপূর্ণা’ প্রকল্পে বাদ পড়া নামের পুনরায় যাচাই, খতিয়ে দেখা হচ্ছে ২৮ লক্ষ নথি

‘অন্নপূর্ণা যোজনা’ চালুর পর অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছালেও, বহু আবেদনকারী এখনও সেই সুবিধা পাননি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার প্রায় ২৭.৮৩ লক্ষ আবেদন নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে।

নবান্ন থেকে সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব আবেদন আপাতত বাতিল করা হয়েছিল, সেগুলি আবার পরীক্ষা করতে হবে। প্রয়োজন হলে আবেদনকারীদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করার কথাও বলা হয়েছে। এই প্রক্রিয়া ৫ জুলাই থেকে শুরু হয়ে সাত দিনের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের জন্য মোট ১.৬২ কোটি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে প্রায় ১.২২ কোটি আবেদন অনুমোদন পায় এবং তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। বাকি আবেদনগুলির মধ্যে অনেকগুলি আয়কর প্রদান, GST নম্বর থাকা বা নির্দিষ্ট সম্পত্তির শর্ত পূরণ না হওয়ার মতো কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল।

এবার প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করে রিপোর্ট পোর্টালে আপলোড করতে হবে। যোগ্য আবেদনকারীদের দ্রুত প্রকল্পের সুবিধা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া অফলাইনে জমা পড়া আবেদনগুলিও দ্রুত ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করার নির্দেশ এসেছে। যেসব আবেদন এখনও আপলোড হয়নি, সেগুলিও যাচাই করে অনুমোদন বা বাতিলের কারণ জানাতে হবে।

যাঁদের ব্যাংক বা আধার সংক্রান্ত সমস্যার জন্য টাকা আটকে রয়েছে, সেই সমস্যার দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য, কোনও যোগ্য আবেদনকারী যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories