Saturday, August 22, 2026
29 C
Kolkata

দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সব মামলার তদন্ত করবে SIT, তালিকায় ঘনিষ্ঠরা

বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত এবার করবে বিশেষ তদন্তকারী দল (SIT)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে মোট ১০টি অভিযোগের মধ্যে ইতিমধ্যেই ৮টি ক্ষেত্রে মামলা রুজু হয়েছে।

তদন্তের দায়িত্ব নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট গঠন করা ৮ সদস্যের SIT। তোলাবাজির অভিযোগসহ বাকি সব মামলার খতিয়ে দেখা হচ্ছে এই বিশেষ দলটির মাধ্যমে।

পুলিশের দাবি, দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর থেকেই তাঁর ঘনিষ্ঠদের উপর নজর বাড়ানো হয়েছে। অভিযোগ, একটি সম্ভাব্য তোলাবাজি চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন তাঁর ঘনিষ্ঠরা। সেই সূত্র ধরেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরই মধ্যে বিধাননগর পুরসভার ৬ জন প্রাক্তন কাউন্সিলর এবং দেবরাজের এক ঘনিষ্ঠ সহযোগীকে নোটিস পাঠানো হয়। তাঁদের মোট ৭ জনকে হাজিরার জন্য ডাকা হয়েছিল বাগুইআটি থানায়। তবে তাঁরা কেউই নির্ধারিত দিনে হাজির হননি বলে জানা গিয়েছে।

যাঁদের তলব করা হয়েছে তারা হলেন, ৬ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মনীশ মুখার্জি, বিনু মন্ডল, গোপাল বাগুই, সমরেশ চক্রর্তী, সুশোভন মাইকেল মন্ডল, সম্রাট বড়ুয়া এবং দেবরাজের ‘ছায়াসঙ্গী’ রতন মৃধাকে তলব করে পুলিশ। কিন্তু কেউই হাজিরা দেননি।অভিযোগকারীদের বক্তব্যেও এই নামগুলো আগেই উঠে এসেছে।

আগে তোলাবাজি সংক্রান্ত মামলায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন। পরে তাঁরা জামিনে মুক্তি পান। এখন ফের নতুন করে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তদন্ত এখন মূলত দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ মহল ও সম্ভাব্য আর্থিক লেনদেনের দিকেই কেন্দ্রীভূত হয়েছে।

Hot this week

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

অন্নপূর্ণার টাকা পাইনি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘অগ্নিশর্মা’ মহিলারা!

শুক্রবার উত্তর দমদম পুরসভায় বিক্ষোভের পর বিরাটি স্টেশনের কাছে...

ডিলিমিটেশন নিয়ে বিজয়ের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু, ‘ইউ-টার্ন’ বলে নিশানা বিরোধীদের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য...

যাদবপুরে প্রতীক ভাঙা ঘিরে বিতর্ক, তদন্ত কমিটি গড়ে অভিযোগ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, পাল্টা বামেদের আক্রমণে ABVP

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতীক ভাঙার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও...

আরও ৩ মামলায় অভিষেকের রক্ষাকবচ, ১৬টির মধ্যে ৮ মামলায় স্বস্তি—বাকি মামলাগুলির কী হবে?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

অন্নপূর্ণার টাকা পাইনি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘অগ্নিশর্মা’ মহিলারা!

শুক্রবার উত্তর দমদম পুরসভায় বিক্ষোভের পর বিরাটি স্টেশনের কাছে...

ডিলিমিটেশন নিয়ে বিজয়ের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু, ‘ইউ-টার্ন’ বলে নিশানা বিরোধীদের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য...

আরও ৩ মামলায় অভিষেকের রক্ষাকবচ, ১৬টির মধ্যে ৮ মামলায় স্বস্তি—বাকি মামলাগুলির কী হবে?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মোহন ভাগবতের আমেরিকা সফরের আগেই RSS নিষিদ্ধের দাবি USCIRF-এর!

আমেরিকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি...

দিল্লিতে ভয়ংকর ভাবে বাড়ছে সোয়াইন ফ্লু, আক্রান্ত ১,৩৪৯

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে বাড়ছে এইচ১এন১ বা...

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিক্ষোভ রাজ্যজুড়ে, চাপের মুখে বিজেপি সরকার!

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের একাধিক জেলায়...

Related Articles

Popular Categories