Saturday, October 10, 2026
30 C
Kolkata

কেন্দ্রের সিদ্ধান্তে স্থগিতাদেশ, ‘ককরোচ’-এর এক্স হ্যান্ডেল পুনরায় চালুর নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট

দিল্লি হাই কোর্টে বড় আইনি স্বস্তি পেল ‘ককরোচ জনতা পার্টি’। তাদের বন্ধ করে দেওয়া এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ফের চালু করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের পর্যবেক্ষণ, নিট পরীক্ষার সময় ওই অ্যাকাউন্টের পোস্ট নিয়ে কেন্দ্রের যে উদ্বেগ ছিল, তা এখন আর প্রযোজ্য নয়। কারণ নিট পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাই অ্যাকাউন্ট বন্ধ রাখার কারণ বর্তমানে আর কার্যকর নেই বলে জানিয়েছে আদালত।

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ তাঁদের এক্স হ্যান্ডেল পুনরায় চালুর দাবিতে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন। শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, নিট পরীক্ষার সময়ে ওই অ্যাকাউন্টের কিছু পোস্ট পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি বা বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। সেই কারণেই অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল।

তবে বিচারপতি স্বর্ণ কান্ত শর্মার বেঞ্চ জানায়, পরীক্ষার পরিস্থিতি এখন শেষ। তাই আগের কারণ দেখিয়ে অ্যাকাউন্ট বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়। এরপরই ব্লক তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ‘ককরোচ জনতা পার্টি’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় আসে। কোনও আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হলেও তাদের নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দাবি করেছিলেন, জনপ্রিয়তার দিক থেকে তাঁরা অনেক বড় রাজনৈতিক দলকেও পিছনে ফেলেছেন।

এর পরেই কয়েক ঘণ্টার মধ্যে তাদের এক্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। পরে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল, জাতীয় নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories