Saturday, August 22, 2026
29 C
Kolkata

দুই রাজ্যে ছড়িয়ে বিপুল সম্পত্তি, তেলঙ্গানার পুলিশকর্তার ৩০০ কোটির সম্পত্তির সন্ধান

তেলঙ্গানার এক ডেপুটি পুলিশ সুপারের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্নীতিদমন শাখা (এসিবি)-র তদন্তে ওই পুলিশকর্তার প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তির সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের সন্দেহ, সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে।

অভিযোগ ওঠে ডিএসপি সঙ্কিরেড্ডি ভীম রেড্ডির বিরুদ্ধে। এরপর সোমবার থেকে তাঁর বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে এসিবি। তেলঙ্গানা ও কর্নাটকে তাঁর ১৫টি ঠিকানা এবং আত্মীয়-পরিচিতদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। পরে তাঁকে ইব্রাহিমবাগের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এসিবি সূত্রে খবর, তল্লাশিতে একাধিক জায়গা থেকে বিপুল নগদ টাকা, সোনা ও রুপোর গয়না উদ্ধার হয়েছে। একটি বাড়ি থেকে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্য একটি জায়গা থেকে ৪০ লক্ষ টাকা পাওয়া যায়। এছাড়াও ২ কেজি সোনা, ২০ কেজি রুপোর সামগ্রী এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকার হদিস মিলেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, হায়দরাবাদে ওই পুলিশকর্তার একাধিক বাড়ি, ফ্ল্যাট, পেন্টহাউস ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। তেলঙ্গানার বিভিন্ন এলাকায় কৃষিজমি ও একটি রিসর্টেরও সন্ধান মিলেছে।

শুধু তেলঙ্গানা নয়, কর্নাটকেও তাঁর নামে একাধিক জমি ও সম্পত্তির খোঁজ পেয়েছেন আধিকারিকরা। বেঙ্গালুরু-সহ বিভিন্ন এলাকায় জমি রয়েছে বলে জানা গিয়েছে।

এসিবির প্রাথমিক ধারণা, এই সম্পত্তির মোট মূল্য ৩০০ কোটির বেশি হতে পারে। তবে তদন্ত শেষ হলে প্রকৃত সম্পদের পরিমাণ আরও স্পষ্ট হবে।

Hot this week

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

অন্নপূর্ণার টাকা পাইনি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘অগ্নিশর্মা’ মহিলারা!

শুক্রবার উত্তর দমদম পুরসভায় বিক্ষোভের পর বিরাটি স্টেশনের কাছে...

ডিলিমিটেশন নিয়ে বিজয়ের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু, ‘ইউ-টার্ন’ বলে নিশানা বিরোধীদের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য...

যাদবপুরে প্রতীক ভাঙা ঘিরে বিতর্ক, তদন্ত কমিটি গড়ে অভিযোগ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, পাল্টা বামেদের আক্রমণে ABVP

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতীক ভাঙার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও...

আরও ৩ মামলায় অভিষেকের রক্ষাকবচ, ১৬টির মধ্যে ৮ মামলায় স্বস্তি—বাকি মামলাগুলির কী হবে?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

অন্নপূর্ণার টাকা পাইনি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘অগ্নিশর্মা’ মহিলারা!

শুক্রবার উত্তর দমদম পুরসভায় বিক্ষোভের পর বিরাটি স্টেশনের কাছে...

ডিলিমিটেশন নিয়ে বিজয়ের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু, ‘ইউ-টার্ন’ বলে নিশানা বিরোধীদের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য...

আরও ৩ মামলায় অভিষেকের রক্ষাকবচ, ১৬টির মধ্যে ৮ মামলায় স্বস্তি—বাকি মামলাগুলির কী হবে?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মোহন ভাগবতের আমেরিকা সফরের আগেই RSS নিষিদ্ধের দাবি USCIRF-এর!

আমেরিকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি...

দিল্লিতে ভয়ংকর ভাবে বাড়ছে সোয়াইন ফ্লু, আক্রান্ত ১,৩৪৯

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে বাড়ছে এইচ১এন১ বা...

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিক্ষোভ রাজ্যজুড়ে, চাপের মুখে বিজেপি সরকার!

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের একাধিক জেলায়...

Related Articles

Popular Categories