Saturday, October 10, 2026
29 C
Kolkata

‘বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে না’- তৃণমূলের প্রাক্তন ৩ সাংসদকে রাজ্যসভার টিকিট দিয়ে সাফাই শমীক ভট্টাচার্যর

তৃণমূলের কয়েকজন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিলেও, রাজ্যে সেই ধারা চলবে না। শুক্রবার হাওড়ার উলুবেড়িয়ায় দলীয় বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কর্মীদের এই স্পষ্ট বার্তা দেন।

হাওড়া গ্রামীণ জেলার মনসাতলায় প্রথমে বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে দেউলটির একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

শমীক জানান, সম্প্রতি তৃণমূল ছেড়ে সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব বিজেপিতে যোগ দিয়েছেন বিশেষ রাজনৈতিক কারণেই। তাঁর দাবি, সংসদে দলের অবস্থান আরও শক্ত করা এবং কেন্দ্রীয় স্তরের রাজনৈতিক প্রয়োজনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে তিনি পরিষ্কার করে বলেন, এর অর্থ এই নয় যে পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের নির্বিচারে বিজেপিতে নেওয়া হবে। রাজ্যে তৃণমূল থেকে যোগদানের বিষয়ে দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও তিনি জানান।

শমীক আরও বলেন, দুর্নীতি বা অনিয়মের সঙ্গে যাঁদের নাম জড়িয়েছে, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। যাঁরা সম্প্রতি দলে এসেছেন, তাঁদের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই বলেই তাঁদের গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল বলে আলাদা কিছু নেই। তৃণমূল মানেই তৃণমূল। তাই রাজ্যে ওই দলের জন্য বিজেপির দরজা বন্ধ।” তাঁর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories