Friday, October 23, 2026
31 C
Kolkata

নাটোরে ৩৭০ পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী র‍্যাবের হাতে আটক

শিমুল আলী,
স্টাফ রিপোর্টার নাটোরঃ-

রাজশাহী র‍্যাব-৫ সিপিসি-২ (নাটোর) ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাটোরের লালপুর থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের ইয়াকুব খামারুর ছেলে আকাশ হোসেন বাদশা (৩১) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

রাজশাহী র‍্যাব-৫ এর সহকারী পরিচালক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে সিপিসি-২, নাটোর র‍্যাব ক্যাম্পের একটি অপারেশনা দল নাটোর লালপুরের রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আকাশ হোসেন বাদশা নামে এক মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে। সেসময় ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি মেমোরী কার্ড জব্দ করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে ওই মাদক ব্যবসায়ী আকাশ হোসেন বাদশা।

মাদক সংরক্ষণ ও বহন করায় বাদশার বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Hot this week

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Related Articles

Popular Categories