Sunday, August 2, 2026
33.4 C
Kolkata

উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা! দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টি হলেও আপাতত তার তীব্রতা তুলনামূলক কম থাকবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে রাজস্থানের নিম্নচাপের উপর দিয়ে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

গত সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও চলতি সপ্তাহে ফের বৃষ্টির দাপট বাড়বে। রবিবার থেকেই পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সোমবার থেকে তার পরিমাণ আরও বাড়তে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। সোমবারও এই পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গেও রবিবার আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার ক্ষেত্রে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। মহানগরে বিক্ষিপ্তভাবে হালকা বা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ফলে বৃষ্টির বিরতি থাকলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Hot this week

‘আশা করি ভিডিও প্রকাশ করে যন্তর মন্তরে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধেও মুখ খুলবেন মোদী’ – অভিজিৎ দীপকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পড়ুয়াদের উদ্দেশে প্রকাশিত ক্ষমার বার্তাকে কেন্দ্র...

মমতার হাত ছাড়তে চলেছেন আরও এক হেভিওয়েট! কাকলির সাথে প্রাক্তন মন্ত্রীর বৈঠক ঘিরে জল্পনা

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা-নেত্রীর...

‘আগুনে ঘি ঢালবেন না’, হৃতিককে কড়া বার্তা কঙ্গনার! ফের চর্চায় পুরনো বিতর্ক

বলিউডের অন্যতম বহুচর্চিত ও দীর্ঘদিনের বিতর্ক কঙ্গনা রানৌত ও...

ইথানল মেশানো না হলে পেট্রল ১২৫ টাকা ছুঁত! E20 নিয়ে মন্তব্য কেন্দ্রের

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর (E20) সিদ্ধান্তের পক্ষে যুক্তি...

তোলাবাজি নিয়ে কড়া বার্তা শমীকের, কর্মীদের ‘ডিম থেরাপি’র সতর্কতা

রাজ্যে সরকার বদলালেও তোলাবাজির প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি বলে...

Topics

অনশন শুরুর আগেই বাড়িতে পুলিশ! ই-২০ প্রতিবাদের আগেই গৃহবন্দী হেতসিন পুনাওয়ালা

পেট্রলে ২০ শতাংশ ইথানল (ই-২০) মেশানোর সরকারি নীতির বিরুদ্ধে...

রাহুলকে আক্রমণ, কিন্তু ইংরেজিতেই ভুল! নেটিজেনদের নিশানায় অধ্যাপিকা

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে করা একটি সোশ্যাল...

Related Articles

Popular Categories