Thursday, September 17, 2026
29 C
Kolkata

মমতার হাত ছাড়তে চলেছেন আরও এক হেভিওয়েট! কাকলির সাথে প্রাক্তন মন্ত্রীর বৈঠক ঘিরে জল্পনা

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা-নেত্রীর দলবদল ঘিরে যখন জোর চর্চা চলছে, তখন নতুন করে আলোচনায় উঠে এলেন রাজ্যের প্রাক্তন নারী ও শিশুকল্যাণমন্ত্রী তথা শ্যামপুকুরের প্রাক্তন বিধায়ক শশী পাঁজা। তৃণমূলের প্রাক্তন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তাঁর বৈঠকের খবর সামনে আসতেই শশীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

শনিবার কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে যান শশী পাঁজা। রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কাকলি ঘোষ দস্তিদার সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। তাঁর দল বর্তমানে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক।

তবে শশী পাঁজা এই সাক্ষাৎকে রাজনৈতিক গুরুত্ব দিতে চাননি। তাঁর দাবি, তিনি ‘এমনিই’ কাকলির ক্লিনিকে গিয়েছিলেন। উল্লেখ্য, শশী ও কাকলি— দু’জনেই পেশায় চিকিৎসক হলেও বর্তমানে কেউই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত নন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ক্লিনিকে প্রায় দু’ঘণ্টা তাঁদের মধ্যে আলোচনা হয়।

জল্পনা আরও বাড়ে রবিবার সকালে, যখন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সমাজমাধ্যমে একটি পোস্ট করে দাবি করেন, “শশী পাঁজা খুব শীঘ্রই তৃণমূল ছাড়তে চলেছেন।” যদিও কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয়। এই বিষয়ে শশী পাঁজার প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং বার্তারও কোনও উত্তর দেননি।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪,৬৩৩ ভোটে পরাজিত হন শশী পাঁজা। ভোটের পর তাঁকে রাজনৈতিকভাবে খুব বেশি সক্রিয় দেখা না গেলেও তাঁর কন্যা তথা কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা পাঁজা সম্প্রতি ২১ জুলাইয়ের তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সেই কারণে অনেকেই মনে করেছিলেন, শশী এখনও তৃণমূল নেতৃত্বের সঙ্গেই রয়েছেন।

তবে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎ এবং সমাজমাধ্যমে ভাইরাল হওয়া পোস্টকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। যদিও শশী পাঁজা এখনও পর্যন্ত দল ছাড়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

Hot this week

‘কোনও আইনি ভিত্তি নেই’ – সদ্যগঠিত পাকিস্তান-চিন সীমান্ত কমিশনের বিরোধিতায় ভারত!

পাকিস্তান ও চিনের সদ্যগঠিত যৌথ সীমান্ত কমিশন নিয়ে কড়া...

১৩ বছর পুরনো মামলায় ১০ মাওবাদীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের!

২০১৩ সালের ঝিরামঘাটি মাওবাদী হামলা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড...

সেন্সর বোর্ডের নতুন সদস্য প্রসেনজিৎ, ১৮ সদস্যের তালিকায় রুপালি গঙ্গোপাধ্যায়ও

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে...

আদিবাসী স্কুলের হাল ফেরাতে ১৭ সেপ্টেম্বর থেকে তৎপর সিজেপি, ‘আদিবাসী স্কুল ঠিক করো’ অভিযানে নামছেন অভিজিৎরা

দেশের আদিবাসী স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে আগামী...

গ্রাহাম স্টেইনস হত্যাকাণ্ডে দারা সিং-র মুক্তির আবেদনে সায় দিল না ওড়িশা সরকার!

অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে...

Topics

কাজে না গিয়েই মাসে বেতন নিতেন ৭০ হাজার টাকা! দুর্নীতি ফাঁস কংগ্রেস বিধায়কের চিকিৎসক ভাইঝির!

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ না দিয়েও মাসে মাসে প্রায়...

ট্রাম্পের চাপেই কি UPI লেনদেনে নয়া নিয়ম? কী জানানো হচ্ছে সরকারের তরফ থেকে?

উৎসবের মরসুমের আগেই UPI লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো...

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

Related Articles

Popular Categories