Sunday, October 25, 2026
31 C
Kolkata

ফের রাজ্যে সপ্তাহে দুদিন ফের সম্পূর্ণ লকডাউন, চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার

এনবিটিভি ডেস্ক: রোজই দ্রুতহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই রাজ্যেও সংক্রমণ উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে রাজ্য সরকার নতুন করে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল। তবে এবার সপ্তাহে দুদিন করে হবে লকডাউন। সারা রাজ্যেই এই দিনগুলিতে লকডাউন জারি থাকবে বলে সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার হবে লকডাউন। আর আগামী সপ্তাহে বুধবার লকডাউন হলেও দ্বিতীয় দিনটির কথা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। রাজ্যের কিছু এলাকায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছে বলেও এদিন স্বীকার করে নিয়েছেন স্বরাষ্ট্রসচিব। এদিন নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকের পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব ছাড়াও রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকগণ।

এই বৈঠকেই ঠিক হয় করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউন করা হবে। এই সাপ্তাহিক লকডাউনের দিনগুলিতে রাজ্যের সমস্ত পরিবহণ, অফিস-আদালত বন্ধ থাকবে। বাজার-শপিংমলও বন্ধ থাকবে শুধুমাত্র জরুরী পরিষেবা বাদ দিয়ে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে প্রতি সোমবার এক বৈঠকের পরই জানানো হবে ওই সপ্তাহে কবে কবে লকডাউন হবে। তবে রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জোনে যে লকডাউন চলছে সেটা রোজই চলবে।

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories