Saturday, October 10, 2026
30 C
Kolkata

কুপ্রস্তাবের প্রতিবাদ করায় মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

রাজ্যে প্রায় রোজই মহিলা নিগ্রহের ছবি সামনে আসছে। এবার অভিযোগের তির নৈহাটির ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে।

যদিও বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি। তাঁর বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

অভিযোগকারিণীর দাবি, কয়েক দিন আগে একদিন রাতে তাঁকে আপত্তিকর প্রস্তাব দেওয়া হয়েছিল। তা প্রত্যাখ্যান করে পরদিন জেটিয়া থানায় অভিযোগ করেন তিনি।

ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর মধ্যেই বিজেপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে।

নৈহাটির ঘটনায় এবার পুলিশের তদন্তেই স্পষ্ট হবে অভিযোগের সত্যতা। তবে প্রশ্ন উঠছে, রাজনৈতিক পালাবদলের পরও কি স্থানীয় স্তরে সাধারণ মানুষের উপর নেতাদের প্রভাব ও চাপ একই রকম থাকবে। অভিযোগ সত্যি হলে, মহিলার নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তৈরি হবে।

কিছুদিন আগেই বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে এক বিজেপি যুব নেতার বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। আবার সম্প্রতি কোচবিহারে এক বিজেপি নেতাকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব বারবার দলের কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি ও দাদাগিরির অভিযোগে কড়া বার্তা দিয়েছে। কিন্তু পালবদলের পরেও রাজ্যে নারী সুরক্ষা কোথায় সেটাই বড় প্রশ্ন।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories