Friday, August 21, 2026
30 C
Kolkata

অন্নপূর্ণার টাকা পাইনি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘অগ্নিশর্মা’ মহিলারা!

শুক্রবার উত্তর দমদম পুরসভায় বিক্ষোভের পর বিরাটি স্টেশনের কাছে রেললাইন আটকে দেন মহিলারা। এর ফলে কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হয়।

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের বিক্ষোভ ও অবরোধ অব্যাহত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—একাধিক জেলায় পথে নেমেছেন মহিলারা। শুক্রবার মেদিনীপুরে জেলাশাসকের দফতরে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সামনে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন মহিলা। তাঁদের প্রশ্ন, যোগ্য হয়েও কেন এখনও প্রকল্পের টাকা মিলছে না? ঘটনাকে ঘিরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায়।

শুধু বিরাটিই নয়, উলুবেড়িয়ার মহকুমাশাসকের দফতর এবং বাগনানের বিডিও অফিসেও জমায়েত করেন মহিলারা। একই দাবিতে আলিপুরদুয়ারের ভাটিবাড়ি, জলপাইগুড়ি ও ময়নাগুড়ি, পশ্চিম মেদিনীপুরের দাঁতন, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানের কালনাতেও রাস্তা অবরোধ ও বিক্ষোভের খবর মিলেছে।

মহিলাদের দাবি, আগে তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসে ১,৫০০ টাকা করে জমা পড়ত। এখন সেই প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা যোজনা করা হয়েছে। নতুন নিয়মে মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা। কিন্তু যোগ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকেই চলতি মাসের টাকা পাননি বলে অভিযোগ। প্রকল্পের টাকা দ্রুত দেওয়ার দাবিতেই এই আন্দোলন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Hot this week

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

ডিলিমিটেশন নিয়ে বিজয়ের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু, ‘ইউ-টার্ন’ বলে নিশানা বিরোধীদের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য...

যাদবপুরে প্রতীক ভাঙা ঘিরে বিতর্ক, তদন্ত কমিটি গড়ে অভিযোগ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, পাল্টা বামেদের আক্রমণে ABVP

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতীক ভাঙার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও...

আরও ৩ মামলায় অভিষেকের রক্ষাকবচ, ১৬টির মধ্যে ৮ মামলায় স্বস্তি—বাকি মামলাগুলির কী হবে?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মোহন ভাগবতের আমেরিকা সফরের আগেই RSS নিষিদ্ধের দাবি USCIRF-এর!

আমেরিকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি...

Topics

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

ডিলিমিটেশন নিয়ে বিজয়ের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু, ‘ইউ-টার্ন’ বলে নিশানা বিরোধীদের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য...

আরও ৩ মামলায় অভিষেকের রক্ষাকবচ, ১৬টির মধ্যে ৮ মামলায় স্বস্তি—বাকি মামলাগুলির কী হবে?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মোহন ভাগবতের আমেরিকা সফরের আগেই RSS নিষিদ্ধের দাবি USCIRF-এর!

আমেরিকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি...

দিল্লিতে ভয়ংকর ভাবে বাড়ছে সোয়াইন ফ্লু, আক্রান্ত ১,৩৪৯

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে বাড়ছে এইচ১এন১ বা...

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিক্ষোভ রাজ্যজুড়ে, চাপের মুখে বিজেপি সরকার!

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের একাধিক জেলায়...

চিনির জোগান বাড়াতে শুল্ক ছাড়ে ১০ লক্ষ টন অপরিশোধিত চিনি আমদানির অনুমতি ভারতের

দেশের বাজারে চিনির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এবার বড়...

Related Articles

Popular Categories