Saturday, August 22, 2026
34 C
Kolkata

শিক্ষিকার চড়ে প্রাণ গেল ৬ বছরের শিশুর! বিশাখাপত্তনমে স্কুলেই মর্মান্তিক মৃত্যু, অভিযোগ পরিবারের

বিশাখাপত্তনমে স্কুলের শ্রেণিকক্ষেই মর্মান্তিক মৃত্যু হল ছয় বছরের এক শিশুর। অন্ধ্রপ্রদেশের লিটল গার্ডেনস স্কুলের ইউকেজির ছাত্র প্রণয় তেজাকে বাড়ির কাজ নিয়ে শিক্ষিকা মারধর করেছিলেন বলে অভিযোগ। পরিবারের দাবি, সেই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুটি এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। বৃহস্পতিবার কিং জর্জ হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের বাইরে জড়ো হন শিশুটির পরিবারের সদস্য ও আত্মীয়রা। তাঁদের অভিযোগ, শিক্ষিকার শারীরিক নির্যাতনের কারণেই প্রণয়ের মৃত্যু হয়েছে। তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।ইতিমধ্যে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রশাসনের তরফে এর আগে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, প্রচণ্ড ভয় বা মানসিক চাপের কারণে শিশুটির হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তবে এটিই মৃত্যুর কারণ ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।ঘটনাটি প্রকাশ্যে আসে স্কুলের শ্রেণিকক্ষের একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। ওই ফুটেজে দেখা যাচ্ছে, শিক্ষিকা শিশুটির পোশাক খুলতে চেষ্টা করছেন। সেই সময় প্রণয়কে কাঁদতে এবং হাত নেড়ে বাধা দিতে দেখা যায়। এরপর শিক্ষিকা তাকে কিছু বলার পর চড় মারেন বলে অভিযোগ। জেলা শিক্ষা আধিকারিক প্রেম কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার কথা জানতে পারে শিক্ষা দফতর। সঙ্গে সঙ্গে স্কুলে অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়ে গিয়েছিল। তাঁর বক্তব্য, ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে। শিক্ষিকার পাশাপাশি স্কুল পরিচালন কর্তৃপক্ষের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে, শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে বিশাখাপত্তনমের ওয়ান টাউন থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ নম্বর ধারায় লিটল গার্ডেনস স্কুলের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার তদন্তে অন্ধ্রপ্রদেশের স্কুল শিক্ষা দফতর তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন রিজিওনাল জয়েন্ট ডিরেক্টর, জেলা শিক্ষা আধিকারিক এবং রেভিনিউ ডিভিশনাল অফিসার।শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশ। তিনি জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, স্কুলে শারীরিক শাস্তির কোনও জায়গা নেই। শৃঙ্খলার নামে কোনও শিশুর উপরেই হিংসা চালানো মেনে নেওয়া হবে না। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

Hot this week

ট্রাস্টের সব সিদ্ধান্ত মোদির সচিব নৃপেন্দ্র মিশ্রের, রামমন্দির নিয়ে বিস্ফোরক মন্তব্য চম্পত রাইয়ের

সম্প্রতি মন্দিরের প্রণামির টাকা চুরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।...

সন্ত্রাসবাদীর তখমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

‘গত ১ বছরে সরকারি স্কুলের পড়ুয়া সংখ্য়া প্রায় ২৭ লক্ষ কমেছে’, রিপোর্ট কেন্দ্রের

দেশের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমছে। অন্যদিকে, বেসরকারি স্কুলে...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস চেয়ে ইন্টারপোলে তুরস্ক!

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকানোর ঘটনায় ইজরায়েলের...

Topics

সন্ত্রাসবাদীর তখমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

‘গত ১ বছরে সরকারি স্কুলের পড়ুয়া সংখ্য়া প্রায় ২৭ লক্ষ কমেছে’, রিপোর্ট কেন্দ্রের

দেশের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমছে। অন্যদিকে, বেসরকারি স্কুলে...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস চেয়ে ইন্টারপোলে তুরস্ক!

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকানোর ঘটনায় ইজরায়েলের...

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

অন্নপূর্ণার টাকা পাইনি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘অগ্নিশর্মা’ মহিলারা!

শুক্রবার উত্তর দমদম পুরসভায় বিক্ষোভের পর বিরাটি স্টেশনের কাছে...

Related Articles

Popular Categories