Saturday, August 22, 2026
33 C
Kolkata

‘গত ১ বছরে সরকারি স্কুলের পড়ুয়া সংখ্য়া প্রায় ২৭ লক্ষ কমেছে’, রিপোর্ট কেন্দ্রের

দেশের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমছে। অন্যদিকে, বেসরকারি স্কুলে পড়াশোনার প্রতি অভিভাবকদের আগ্রহ বাড়ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের UDISE+ রিপোর্টে উঠে এসেছে এমনই ছবি।

রিপোর্ট অনুযায়ী, দেশে এখন প্রতি ১০ জন শিশুর মধ্যে প্রায় ৪ জন বেসরকারি স্কুলে পড়ে। গত এক বছরে এই ধরনের স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ৩০ লক্ষ বেড়েছে। বিপরীতে সরকারি স্কুলে পড়ুয়া কমেছে প্রায় ২৭ লক্ষ।

২০১৮-১৯ সালে বেসরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল প্রায় ৯ কোটি ২২ লক্ষ। ২০২৫-২৬ সালে তা বেড়ে হয়েছে ৯ কোটি ৮৯ লক্ষ। একই সময়ে সরকারি স্কুলে পড়ুয়া ১৩ কোটি ১১ লক্ষ থেকে নেমে দাঁড়িয়েছে ১১ কোটি ৮৯ লক্ষ।

বিশেষজ্ঞদের মতে, ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ বেসরকারি স্কুল বেছে নেওয়ার অন্যতম কারণ। ভবিষ্যতে চাকরির সুযোগের ক্ষেত্রেও ইংরেজিকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন অনেক অভিভাবক।

তবে ছবিটা সব রাজ্যে এক নয়। বিহার, গোয়া ও ঝাড়খণ্ডে বেসরকারি স্কুলের পড়ুয়া ২০ শতাংশেরও কম। পশ্চিমবঙ্গে এই হার ১০ শতাংশের নীচে। যদিও বাংলায় বেসরকারি টিউশনের উপর নির্ভরতা অনেক বেশি।

শুধু পড়ুয়ার সংখ্যাই নয়, সরকারি স্কুলের সংখ্যাও কমেছে। গত বছরে প্রায় ৭৯ হাজার সরকারি স্কুল বন্ধ হয়েছে। উল্টো দিকে তৈরি হয়েছে প্রায় ১৫ হাজার বেসরকারি স্কুল।

Hot this week

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু...

ট্রাস্টের সব সিদ্ধান্ত মোদির সচিব নৃপেন্দ্র মিশ্রের, রামমন্দির নিয়ে বিস্ফোরক মন্তব্য চম্পত রাইয়ের

সম্প্রতি মন্দিরের প্রণামির টাকা চুরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।...

সন্ত্রাসবাদীর তখমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস চেয়ে ইন্টারপোলে তুরস্ক!

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকানোর ঘটনায় ইজরায়েলের...

Topics

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু...

সন্ত্রাসবাদীর তখমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস চেয়ে ইন্টারপোলে তুরস্ক!

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকানোর ঘটনায় ইজরায়েলের...

শিক্ষিকার চড়ে প্রাণ গেল ৬ বছরের শিশুর! বিশাখাপত্তনমে স্কুলেই মর্মান্তিক মৃত্যু, অভিযোগ পরিবারের

বিশাখাপত্তনমে স্কুলের শ্রেণিকক্ষেই মর্মান্তিক মৃত্যু হল ছয় বছরের এক...

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

Related Articles

Popular Categories