Saturday, August 22, 2026
30 C
Kolkata

এইমসে পেসমেকার বসানো হয়েছে বিমান বসুর, দ্রুত সুস্থতার পথে বর্ষীয়ান বাম নেতা

দলের একটি কাজে শুক্রবার কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন বিমান বসু। বিমানে থাকাকালীন হঠাৎ শরীর খারাপ লাগায় দিল্লিতে নামার পর তিনি সরাসরি দলের কার্যালয় একে গোপালন ভবনে যান। সেখানে চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষার পর জানা যায়, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান ও প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। শনিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তাঁর শরীরে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। আগামী দু-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

এরপর দলের কর্মীরা তাঁকে দিল্লির এইমসে নিয়ে যান। সেখানে ফের পরীক্ষা করার পর চিকিৎসকরা অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অক্সিজেন দেওয়া শুরু হয়।

৮৬ বছর বয়স হলেও বিমান বসু নিয়ম মেনে জীবনযাপন করেন এবং খাবারের ক্ষেত্রেও যথেষ্ট সচেতন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করান তিনি। এর আগে চিকিৎসকেরা কোনও বড় সমস্যা দেখতে পাননি। দিল্লি গেলে ফের একবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তার আগেই অসুস্থ হয়ে এইমসে ভর্তি হতে হল বর্ষীয়ান এই নেতাকে।

মহম্মদ সেলিম জানান, বিমান বসুর একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সেই সময় তাঁর শরীরে পেসমেকার বসানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত তিনি ভালো রয়েছেন।

Hot this week

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তার...

মায়াপুরের এক হোটেলে নিয়ে গিয়ে বৌদিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতার ছেলে

ভুল বুঝিয়ে মায়াপুরে নিয়ে গিয়ে মামাতো ভাইয়ের স্ত্রীকে যৌন...

অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আঁচ নন্দীগ্রামে, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, মারধরের অভিযোগ

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায়...

Topics

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তার...

অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আঁচ নন্দীগ্রামে, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, মারধরের অভিযোগ

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায়...

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু...

সন্ত্রাসবাদীর তকমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

Related Articles

Popular Categories