Friday, October 9, 2026
28 C
Kolkata

জাতীয় সংগীত চলাকালীন মঞ্চত্যাগ, উত্তরপ্রদেশের স্পিকারের কাজে বিতর্ক

শনিবার উন্নাওয়ে কলেজ অধ্যক্ষদের একটি অনুষ্ঠানে যোগ দেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার তথা বিজেপি বিধায়ক সতীশ মহানা।। সেখানে পুলিশ তাঁকে গার্ড অব অনার দেয়। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুলিশের অভিবাদন গ্রহণের পর জাতীয় সংগীত শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরেই মহানা পিছন ফিরে গাড়ির দিকে এগিয়ে যান। তাঁর সঙ্গে কয়েকজন বিজেপি সমর্থকও চলে যান। জাতীয় সংগীত বাজতে থাকতেই তিনি গাড়িতে উঠে অনুষ্ঠানস্থল ছাড়েন।

‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে আসছে বিজেপি। এর মধ্যেই জাতীয় সংগীত চলার সময় মঞ্চ ছেড়ে গাড়িতে উঠে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার তথা বিজেপি বিধায়ক সতীশ মহানা।

ঘটনাটি নিয়ে বিরোধীদের আক্রমণ শুরু হয়েছে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেতের দাবি, জাতীয় সংগীতের সময় মঞ্চ ছাড়ার জন্য মহানার জবাব দেওয়া এবং ক্ষমা চাওয়া উচিত। সমাজবাদী পার্টিও বিজেপির জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন তুলেছে।

তবে এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন মহানা। তাঁর দাবি, তাঁকে গার্ড অব অনার দেওয়ার সময় জাতীয় সংগীত বাজছিল না। স্পিকারের পদ অনুযায়ী গার্ড অব অনার পাওয়ার নিয়ম থাকলেও, সেই সময় জাতীয় সংগীত গাওয়ার কোনও বাধ্যবাধকতা নেই বলেই তাঁর বক্তব্য। জাতীয় সংগীত চলার সময় পাশ দিয়ে কেউ গেলে তাঁকে কি অবশ্যই দাঁড়াতে হবে, প্রশ্ন তোলেন তিনি।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories