Wednesday, August 26, 2026
31 C
Kolkata

বকেয়া পারিশ্রমিক চাওয়াই কি ‘অপরাধ’? কাঠমিস্ত্রীকে মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে

অভিনেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর বেহালা থানায় লিখিত অভিযোগ করেছেন রাজ কাপুর শর্মা নামে ওই কাঠমিস্ত্রি।

রাজ কাপুরের দাবি, সোহমের ফ্ল্যাটে কাঠের আসবাব তৈরির কাজের দায়িত্ব পেয়েছিলেন তিনি। শুরুতে একটি ওয়াল কেবিনেট তৈরির জন্য ৫৫ হাজার টাকা ঠিক হয়েছিল। কাজের শুরুতে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পরে আরও কয়েকটি আলমারি ও ৮-১০টি দরজার কাজ যোগ হয়। সব মিলিয়ে তাঁর পাওনা দাঁড়ায় প্রায় ৭৯,৮০০ টাকা। কাজ প্রায় শেষ হওয়ার পরও বাকি টাকা মিলছিল না। প্রায় সাড়ে তিন মাস ধরে তাঁকে ‘পরে দেব’ বলে ঘোরানো হচ্ছিল। শেষ পর্যন্ত টাকা চাইতে সোহমের ফ্ল্যাটে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।

আরও দাবি, প্রায় দেড় ঘণ্টা তাঁকে আবাসন থেকে বেরোতে দেওয়া হয়নি এবং পরে হুমকিও দেওয়া হয়। আতঙ্কিত হয়ে থানায় অভিযোগ করেন রাজ কাপুর।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগেও মারধরের অভিযোগে সোহমকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

রাজ কাপুরের বক্তব্য, কথা কাটাকাটির সময় সোহম তাঁকে ধাক্কা দেন এবং মারতে যান। নিজেকে বাঁচাতে গিয়ে তাঁর মুখে চোট লাগে। পরে নিরাপত্তারক্ষী তাঁকে নিচে নিয়ে যান। সেখানে একটি কাগজে কাজ শেষ করার সময়সীমা লিখিয়ে নেওয়া হয়। তাঁর মোবাইলও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

Hot this week

সীমান্তে টানাপোড়েনের মাঝেই বেজিংয়ে ডোভাল! চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা

ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা...

কাকলি-সুদীপদের সাংসদ পদ নিয়ে টানাপড়েন,২০ ‘বিদ্রোহী’ সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিস!

তৃণমূলের টিকিটে নির্বাচনে জিতে পরে অন্য রাজনৈতিক শিবিরে নাম...

বিজেপি কর্মী খুনে দলের অন্দরেই বিস্ফোরণ! বারুইপুরে গ্রেফতার ৪, ধৃতদের মধ্যে সাসপেন্ড নেতাও

বিজেপি কর্মী খুনের ঘটনায় বারুইপুরে চাঞ্চল্য। দলেরই চার সদস্যকে...

সদ্য বিজেপি-ঘনিষ্ঠ ‘গদ্দার’ দেবের ‘দাদাগিরি’তে ডোমকলের রানা! – নেটদুনিয়ায় আলোচনার ঝড়

ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাকে ঘিরে এবার শুরু...

Topics

সীমান্তে টানাপোড়েনের মাঝেই বেজিংয়ে ডোভাল! চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা

ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা...

সদ্য বিজেপি-ঘনিষ্ঠ ‘গদ্দার’ দেবের ‘দাদাগিরি’তে ডোমকলের রানা! – নেটদুনিয়ায় আলোচনার ঝড়

ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাকে ঘিরে এবার শুরু...

‘ইসলামে হিজাব পরা বাধ্যতামূলক নয়’, স্কুলে পড়ুয়ার হিজাব পরার আবেদন খারিজ করল এলাহাবাদ কোর্ট!

স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে আদালতের...

মন্দিরে ঢোকা নিয়ে তুমুল ঝামেলা! পুলিশকে চড় বিধায়কের মেয়ের, পাল্টা চড় পুলিশেরও

কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনার একটি মন্দিরে দর্শন ঘিরে তুমুল উত্তেজনা। অভিযোগ,...

Related Articles

Popular Categories