Tuesday, November 24, 2026
24 C
Kolkata

মন্দিরে ঢোকা নিয়ে তুমুল ঝামেলা! পুলিশকে চড় বিধায়কের মেয়ের, পাল্টা চড় পুলিশেরও

কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনার একটি মন্দিরে দর্শন ঘিরে তুমুল উত্তেজনা। অভিযোগ, তুমাকুরু রুরাল কেন্দ্রের বিধায়ক বি. সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বর্যা সাধারণ ভক্তদের লাইন এড়িয়ে মন্দিরের গর্ভগৃহে যেতে চেয়েছিলেন। তাঁকে বাধা দেন কর্তব্যরত মহিলা পুলিশ আধিকারিক সাভিথা বি. পাটিল। এরপরই দু’জনের মধ্যে তর্ক শুরু হয়।

ঘটনাটি ঘটে গত ১২ আগস্ট রাত ৮টা নাগাদ। সেদিন ছিল ভীমা অমাবস্যা। মন্দিরে ভিড় থাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশকর্মীরা। সেই সময় গর্ভগৃহে প্রবেশ নিয়ে ঐশ্বর্যার সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, ঐশ্বর্যা এবং মহিলা পুলিশ আধিকারিকের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি চলছে। একসময় ফোনেও কথা বলেন ঐশ্বর্যা। এরপর তাঁকে ওই পুলিশকর্মীকে চড় মারতে দেখা যায়। পাল্টা পুলিশ আধিকারিকও তাঁকে চড় মারেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে থাকা কয়েকজন এগিয়ে আসেন।

পরে সাভিথা বি. পাটিল থানায় অভিযোগ করেন। তাঁর দাবি, ঐশ্বর্যা তাঁকে অপমান করেন, চড় মারেন এবং সরকারি কাজে বাধা দেন। অন্যদিকে, পুলিশও তাঁর অভিযোগ নেয়নি বলে পাল্টা দাবি ওঠে।

ঘটনা নিয়ে বিধায়ক সুরেশ গৌড়া দুঃখপ্রকাশ করেছেন। তবে তাঁর দাবি, তাঁর মেয়েকে আগে অপমান করেছিলেন ওই পুলিশ আধিকারিক। তিনি নিজে মেয়েকে চড় মারতে দেখেননি বলেও জানান। ঘটনার ভিডিও সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories