Sunday, October 18, 2026
27 C
Kolkata

রাজ্য সরকারের আর্জিতে সম্মতি জানালো সুপ্রীম কোর্ট! ৩৫ হাজার শূন্য পদে নিয়োগের সময়সীমা বেড়ে নয় মাস

নিয়োগ দুর্নীতির মামলায় ২০১৬ সালের পুরো নিয়োগ তালিকা বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষাকর্মী। নতুন করে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই প্রক্রিয়া শেষ করতে এবার রাজ্যকে আরও সময় দিল শীর্ষ আদালত।

সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার বেঞ্চ রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের আবেদন মেনে নেয়। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, এটাই শেষ সুযোগ। এর পর আর সময় বাড়ানো হবে না।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী আট মাসের মধ্যে ৩৫ হাজার শূন্যপদে নতুন নিয়োগ শেষ করতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে ২০২৭ সালের ৩১ মে।

চাকরি হারানো শিক্ষকদের মধ্যে যাঁদের ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়নি, তাঁদের আপাতত স্কুলে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি আগেই দিয়েছিল আদালত। গত ১৮ ডিসেম্বর দেওয়া সেই নির্দেশই সোমবার বহাল রাখা হয়েছে।

ফলে আগামী ৩১ মে পর্যন্ত ওই শিক্ষকেরা কাজে থাকতে পারবেন। একই সময়ের মধ্যে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়াও শেষ করতে হবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে।

প্রায় ৩৫ হাজার কর্মীর চাকরি চলে যাওয়ার পর রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক ও কর্মীর ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। নতুন নিয়োগ দ্রুত শেষ না হলে শিক্ষাব্যবস্থায় বড় সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা ছিল।

এবার আদালতের দেওয়া সময়সীমার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করাই রাজ্য ও এসএসসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories