Sunday, October 18, 2026
30 C
Kolkata

আন্দোলন থেকে রাজনীতি? দীপকেদের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত ওয়াংচুকের

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে আন্দোলনে নেমেছিলেন দীপকে-সহ কয়েক জন ছাত্রনেতা। শুরুতে কোনও রাজনৈতিক দলের সরাসরি সমর্থন ছাড়াই দিনের পর দিন তাঁদের কর্মসূচি চলেছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছিলেন তাঁরা।

তাঁদের পাশে দাঁড়িয়ে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। পরে তিনি অনশন তুলে নিলেও ছাত্রদের আন্দোলন চলতে থাকে। কেন্দ্রের সঙ্গে আলোচনার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদ ছাড়েন। তবে এরপরও থামেনি তাঁদের কর্মসূচি। দেশের বিভিন্ন জায়গায় স্কুল পরিদর্শন এবং শিক্ষার মান উন্নত করার নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

২০ জুলাই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল ছাত্রদের সংগঠন সিজেপি। পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর অনেকে আন্দোলন থেকে সরে যান। ওয়াংচুকের দাবি, তখন নেতৃত্ব আন্দোলন বন্ধ করার কথা ভাবছিল। তাঁকে এমন একটি পোস্ট করতেও বলা হয়েছিল, যাতে আন্দোলনকারীদের বাড়ি ফিরে বিশ্রাম নিতে বলা হয়। পোস্টটি তৈরি হলেও শেষ পর্যন্ত প্রকাশ করা হয়নি।

সম্প্রতি এক পডকাস্টে ওয়াংচুক জানান, ছাত্রনেতাদের মধ্যে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আগ্রহ থাকা অস্বাভাবিক নয়। তবে তাঁরা রাজনীতিতে গিয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বেন কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছে। তাঁর কথায়, মানুষ সময়ের সঙ্গে বদলায়। তবে তিনি আশা করেন, দীপকেরা নিজেদের মূল্যবোধ থেকে সরে যাবেন না।

২১ জুলাই ফের বহু আন্দোলনকারী যন্তরমন্তরে ফিরে আসেন। তাঁদের দেখে নতুন করে উৎসাহ পান নেতৃত্বরা। পরে বিরোধীদের সঙ্গে যোগাযোগের কথা ভাবলেও সাড়া মেলেনি। এরপরই সরকারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে আলোচনা শুরু হয়।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories