Wednesday, October 28, 2026
26 C
Kolkata

গাইবান্ধার সাদুল্যাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু.!

 

মো: সাগর ইসলাম।
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সাপের কামড়ে কোহিনূর বেগম (৫০) নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে।
আজ ২১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।

নিহত কোহিনূর বেগম উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের হিংগারগাড়া গ্রামের (গাছুপাড়া)র হবিবর রহমানের স্ত্রী।

জানা গেছে,মঙ্গলবার সকালে মুরগির খোয়ার থেকে ডিম সংগ্রহ করার সময় খোয়ারের নিচ থাকা গর্ত থেকে উঠে আসা একটি বিষধর সাপ তাকে দংশন করে। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে সাপটিকে মেরে ফেলে। কোহিনুর বেগম অসুস্থ হয়ে পড়লে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রংপুর হাসপাতালে নেয়ার পথিমধ্যে কোহিনুর বেগম মৃত্যর মৃত্যুর মুখে ঢলে পড়ে।

ধাপেরহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মৃত কোহিনুরের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories