Thursday, November 5, 2026
29 C
Kolkata

গাজায় যুদ্ধের মধ্যে চিকিৎসক হিসেবে কাজ, এবার মার্কিন কংগ্রেসে জয়ী মিশরীয় বংশোদ্ভূত আদম হামাওয়ে

মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাওয়ে। নিউ জার্সি থেকে মার্কিন কংগ্রেসের আসনে জয় পেয়েছেন তিনি। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে পরাজিত করে এই জয় ছিনিয়ে নেন হামাওয়ে। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাঁর জীবনের একাধিক অধ্যায় তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে। ইরাক যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর হয়ে কাজ করা থেকে শুরু করে গাজায় যুদ্ধের সময় আহত মানুষের চিকিৎসা—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।মিশরে জন্ম আদম হামাওয়ের। ছোটবেলাতেই পরিবারের সঙ্গে আমেরিকায় চলে আসেন তিনি। নিউ জার্সির ওল্ড ব্রিজ টাউনশিপে তাঁর বেড়ে ওঠা। সেখানেই পড়াশোনার পর রাটগার্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তী সময়ে ওই বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুল থেকে চিকিৎসাবিদ্যার পাঠ শেষ করেন।পেশায় চিকিৎসক হলেও হামাওয়ের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে সামরিক অভিজ্ঞতা। ইরাক যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর হয়ে কাজ করেছিলেন তিনি। সেই সময়ই এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ বাঁচানোর কৃতিত্ব পান হামাওয়ে। ২০০৪ সালে মার্কিন সেনা সদস্য ট্যামি ডাকওয়ার্থের হেলিকপ্টার ইরাকে গুলির আঘাতে ভেঙে পড়ে। গুরুতর আহত ডাকওয়ার্থের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হামাওয়ে। পরবর্তী সময়ে সেই ডাকওয়ার্থই মার্কিন সেনেটর হন।সেনাবাহিনীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর চিকিৎসক হিসেবেই নিজের কর্মজীবন শুরু করেন হামাওয়ে। নিউ জার্সির প্রিন্সটনে প্লাস্টিক সার্জারির একটি নিজস্ব চিকিৎসাকেন্দ্রও গড়ে তোলেন তিনি। তবে যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা তাঁকে আবারও সংঘাতের ময়দানে নিয়ে যায়।২০২৪ এবং ২০২৫ সালে মানবিক চিকিৎসা পরিষেবা দিতে গাজায় যান হামাওয়ে। সেখানে যুদ্ধের কারণে আহত হওয়া বহু মানুষের চিকিৎসা করেন তিনি। বিশেষ করে গুরুতর আঘাত পাওয়া রোগীদের চিকিৎসায় ট্রমা সার্জন হিসেবে কাজ করেন এই চিকিৎসক।এবার সেই চিকিৎসকই রাজনীতির ময়দানে নতুন দায়িত্ব পেলেন। নিউ জার্সি থেকে কংগ্রেসে তাঁর জয়কে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের ভয়াবহতা কাছ থেকে দেখা এবং আহত মানুষের চিকিৎসার অভিজ্ঞতা আগামী দিনে মার্কিন রাজনীতিতে তাঁর অবস্থান ও ভূমিকার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Hot this week

SIR-এর খসড়া তালিকায় নাম নেই? পুরনো ভোটারদের জন্য ফর্ম ৬ নিয়ে বড় নির্দেশ কমিশনের!

এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে...

‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’, দিয়া মির্জার ভিডিও সরানোয় ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট, পুরসভাকে ফের প্রকাশের নির্দেশ

পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী...

তৃণমূলের সমর্থনেই আরামবাগের পঞ্চায়েতে বিজেপির প্রধান, আরাণ্ডি-২ দখল পদ্ম শিবিরের

আরামবাগের আরাণ্ডি-২ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা গেল বিজেপির হাতে। তৃণমূল...

Topics

SIR-এর খসড়া তালিকায় নাম নেই? পুরনো ভোটারদের জন্য ফর্ম ৬ নিয়ে বড় নির্দেশ কমিশনের!

এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে...

‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’, দিয়া মির্জার ভিডিও সরানোয় ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট, পুরসভাকে ফের প্রকাশের নির্দেশ

পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী...

তৃণমূলের সমর্থনেই আরামবাগের পঞ্চায়েতে বিজেপির প্রধান, আরাণ্ডি-২ দখল পদ্ম শিবিরের

আরামবাগের আরাণ্ডি-২ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা গেল বিজেপির হাতে। তৃণমূল...

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে ডেমোক্র্যাটরা, চাপে রিপাবলিকান শিবির!

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড...

Related Articles

Popular Categories