শনিবার দলের সাংসদের সাথে বৈঠকের পরেই কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিলে সমর্থন তামিলনাড়ুর শাসকদল ডিএমকের। সংসদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান সাংসদ এ রাজা। লোকসভায় আসন বৃদ্ধির বিলকে সমর্থন জানিয়ে ডিএমকে নেতা এ রাজা দাবি করেছেন, “প্রস্তাবিত পদ্ধতিতে তামিলনাড়ুর কোনও ক্ষতি হবে না।”
এমকে স্ট্যালিন ও টিআর বালুর উপস্থিতিতে বৈঠকের পর লোকসভায় আসন বৃদ্ধির বিল সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করে ডিএমকে। দলের দাবি, এই প্রক্রিয়ায় তামিলনাড়ুর কোনও ক্ষতি হবে না। ডিএমকের এই ৩০ জন সাংসদের সমর্থনে যেন স্বস্তির আভাস পেল মোদী সরকার।
স্ট্যালিনের দাবি ছিল, লোকসভায় তামিলনাড়ুর ৭.১৮ শতাংশ আসন কোনওভাবেই কমানো যাবে না। খসড়া বিলে সব রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব থাকায় তামিলনাড়ুর আসন কমার আশঙ্কা নেই।
তবে প্রথম এই ডিলিমিটেশনের বিরোধিতা করেছিল ডিএমকে। দেশজুড়ে লোকসভায় ৫০ শতাংশ আসন বৃদ্ধি এবং ২৫ বছরের স্থগিতাদেশের প্রস্তাবে অবস্থান বদলেছে দলটি।

