Thursday, July 30, 2026
28.4 C
Kolkata

হনুমান চলিশা পাঠ করলে করোনা দুর হবে! আবারও অবৈজ্ঞানিক মন্তব্য বিজেপি সাংসদের

এনবিটিভি: কেউ বলছেন পাঁপড় খেলে শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হবে। কারও বিশ্বাস আবার রামমন্দিরে। অযোধ্যায় মন্দিরের ভিত্তিপ্রস্তর পড়া মাত্রই অতিমারি বিদায় নেবে বলে দাবি তাঁদের। সেই নিয়ে বিতর্কের মধ্যেই এ বার করোনা তাড়াতে হনুমান চালিশা পাঠের দাওয়াই দিলেন বিজেপির ভোপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা। দিনে পাঁচ বার হনুমান চালিশা পাঠ করলেই করোনার হাত থেকে নিস্তার মিলবে বলে দাবি তাঁর।

শনিবার টুইটারে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে প্রজ্ঞা বলেন, ‘‘আসুন একজোটে আধ্যাত্মিক প্রচেষ্টার মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য কামনা করি এবং করোনার জেরে তৈরি হওয়া অতিমারিকে শেষ করে দিই। ২৫ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে বাড়িতে বসে পাঁচ বার হনুমান চালিশা পাঠ করুন। ৫ অগস্ট অযোধ্যায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেলে, প্রদীপ জ্বালিয়ে ভগবান রামের আরতি করে তবেই এই রীতি সম্পন্ন করুন। দেশের সমস্ত হিন্দুরা একযোগে হনুমান চালিশা পাঠ করলে, কাজ হবেই। করোনার প্রকোপ থেকে মুক্তি মিলবে। কারণ সরাসরি ভগবান রামের কাছে প্রার্থনা করছি আমরা।’’

Hot this week

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

যাদবপুরে জমি বিতর্কে নাম জড়ালো বিজেপি বিধায়কের, অভিযোগ শুনে নড়েচড়ে বসলেন শুভেন্দু

বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠল। সেই...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

Topics

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের...

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল...

Related Articles

Popular Categories