জামিল হোসেন,এনবিটিভি,আসাম: করোনা মহামারির মধ্যে এবার হাইলাকান্দি জেলায় জঙ্গল থেকে উদ্ধার হলো এক নবজাতক শিশু কন্যার। জানা গেছে গতকাল সোমবার বিকেল ৪ টা নাগাদ দক্ষিণ হাইলাকান্দির সুলতানিছড়া চা বাগানে ১৫৪ নং জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এই নবজাতক শিশু কন্যার। স্থানীয় জনগণ বাড়ি থেকে এই শিশু কন্যার কান্নার আওয়াজ শুনতে পান।পরে বেরিয়ে এসে কচুবন হাতড়ানোর পর পাশের ঝেপঝাড়ের ভিতরে কাপড়ে মোড়া শিশুটি দেখতে পান। খবর পেয়ে জামিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামান আলি দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খবর দেন জেলা শিশু সুরক্ষা বিভাগকে। তারপর উদ্ধার করা নবজাতককে জেলা শিশু সুরক্ষা কমিটির কোঅর্ডিনেটর সৌরভ নাথের মাধ্যমে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে শিশুটির করোনা ভাইরাস পরীক্ষা করা হবে বলে জানা গেছে। পুলিশ জানায়,এই ঘটনার দ্রুত তদন্ত হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
Popular Categories


