Sunday, October 25, 2026
31 C
Kolkata

রাম মন্দিরের ভূমিপূজা অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদিকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন ওয়াইসী

ু আগামী মাসের প্রথম সপ্তাহেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে। ভূমিপূজা অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তা নিয়েই প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। মোদী ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসাবে গেলে তা দেশের ধর্মনিরপেক্ষতাকে আঘাত দেবে বলেই মনে করেন ওয়েইসি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করেন তিনি।

৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠান। তাতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকেও। এ নিয়েই ওয়েইসি প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, ‘‘প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত, তিনি সেখানে ব্যক্তি হিসাবে যাচ্ছেন না প্রধানমন্ত্রী হিসাবে। তিনি যদি প্রধানমন্ত্রী হিসাবে যান তা হলে তা দেশের সংবিধানের মূল ভিত্তি, ধর্মনিরপেক্ষতা রক্ষা করার শর্ত ভঙ্গ করে।’’ তাঁর মতে, প্রধানমন্ত্রী দেশের সব সম্প্রদায় এমনকি নাস্তিকদেরও প্রতিনিধি।

ওয়েইসির মতে রামমন্দির ইস্যুটাই বিভাজনমূলক। তাঁর মতে, করোনা পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা আইন পর্যন্ত কার্যকর করা হয়েছে। তিনি আরও বলছেন, এমন পরিস্থিতিতে যদি প্রধানমন্ত্রী গিয়ে কোনও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তা হলে দেশের সব ধর্মস্থানই ভক্তদের জন্য খুলে দেওয়া উচিত। হিন্দুত্বূবাদী শক্তি কাশী এবং মথুরার মসজিদেও মন্দির নির্মাণ করতে চাইতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ওয়েইসি

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories