এনবিটিভি: অভিযোগে বিচার চলছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর। বাবার হয়ে সওয়াল করতে গিয়ে বিপত্তি বাধিয়েছিলেন বড় ছেলে ইয়ায়ের। ভারতীয় এবং ভারতের বাইরের হিন্দু ধর্মাবলম্বীরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আক্রমণ শুরু করার পর শেষ পর্য়ন্ত ক্ষমা চাইতে হল ইয়ায়েরকে। টুইটারে বিতর্কিত ওই পোস্টও সরিয়ে দিয়ে তাঁর সাফাই, ওই ছবির মর্মার্থ তিনি বুঝতে পারেননি। তার পরেও অবশ্য বিতর্ক পিছু ছাড়েনি। এখনও অনেকে আক্রমণ করে চলেছেন। অন্য দিকে ইয়ায়েরের মানসিকতার প্রশংসা করে সোশ্যাল মিডিয়া ।
বিতর্কের সূত্রপাত ইয়ায়েরের একটি পোস্ট ঘিরে। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ঘুষ নেওয়া-সহ একাধিক অভিযোগে বিচার চলছে নেতানইয়াহুর। কিন্তু ইজরায়েলি প্রধানমন্ত্রীর সাফাই, তাঁর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছে। বাবার পাশে দাঁড়াতে গিয়ে রবিবার টুইটারে একটি পোস্ট করেন ইয়ায়ের। তাতে হিন্দুদের দেবী দুর্গার ছবিতে মুখ পাল্টে তাঁর বাবার আইনজীবী লিয়াত বেন আরির ছবি বসিয়েছিলেন। সুপারইম্পোজ করে ওই ছবি বসানো হয়েছিল। দশটি হাতের ছবিও বিকৃত করা হয়েছিল। আর দুর্গার বাহন সিংহের মুখে বসানো হয়েছিল ইজরায়েলের অ্যাটর্নি জেনারেলের মুখ।


