Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

নদিয়ার শান্তিপুরে মানসিক অবসাদে,ছেলের গায়ে আগুন ধরিয়ে নিজে আত্মঘাতী হলো মা

নাজমুল সর্দার,এনবিটিভি,নদিয়া : নদিয়া জেলার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া-১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া চটকাতলা এলাকায় পেশায় তাঁত শ্রমিক দীপক বসাকের স্ত্রী জয়ন্ত বসাক বয়স 46 এবং তার একমাত্র সন্তান 22 বছর বিশ্বজিৎ বসাক আজ ছটা নাগাদ গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরানোর অস্বাভাবিক ঘটনা খেয়াল করে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায় দীপক বসুর দুটি ঘরের মধ্যে একটি ঘরে বিশ্বজিৎ ঘুমিয়ে ছিলো, প্রথমে তার মা জয়ন্তী দেবী বিছানার তোষকে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে বাইরের দিক থেকে দরজায় তালা মেরে আরেকটি ঘরে গিয়ে নিজে গায়ে আগুন দেন ওই একই সময়ে।
মানসিক অবসাদ নাকি ! অন্য কিছু রহস্য ? পারিবারিক সূত্রে মানসিক অবসাদের দু-একবার দৃষ্টান্ত পেলেও এতটা নির্মম হওয়ার মতন বদ্ধ পাগল তিনি ছিলেন না এমনটাই মনে করেন এলাকাবাসী। ঘটনার সাথে সাথে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা জয়ন্তী দেবীকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত ছেলে বিশ্বজিৎ কে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়। শান্তিপুর থানার প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories