Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

করোনার জেরে ঘুটিয়ারি পীর সাহেবের মাজারে এবছর বন্ধ উরশ উৎসব

সাইফুদ্দিন মোল্লা,এনবিটিভি,ঘুটিয়ারি: এই প্রথম ঘুটিয়ারি শরীফে পীর মোবারক আলী গাজী সাহেবের পবিত্র উরশ উৎসব বন্ধ থাকছে।
দেশে করোনা রোগ সংক্রমণ বাড়তে থাকায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, বারুইপুর পুলিশ জেলা তথা ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির পক্ষে মাজার কমিটির সঙ্গে যৌথ আলোচনার পর এই উৎসব এ বছর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রতিবছর ১৭ ই শ্রাবণ ঘুটিয়ারি শরীফের গাজী পীরের মাজারকে ঘিরে অনুষ্ঠিত হয় এই পবিত্র উরশ উৎসব । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পীরের হাজার হাজার ভক্ত এই দিনটিতে হাজির হন ঘুটিয়ারি শরীফে । এবছর ১৭ ই শ্রাবণ অর্থাৎ ২ রা আগস্ট, রবিবার এই উৎসবের দিনে এলাকার সব নাগরিকদের বর্তমান করোনা ভাইরাস রোগের কারণে সবরকম জনসমাবেশ করা থেকে বিরত থাকতে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার রশিদ মুনির খান আবেদন জানিয়েছেন । তিনি আরোও জানান মাজার সংলগ্ন এলাকায় সমস্ত দোকানপাটও এই সময় বন্ধ থাকবে । আদেশ অমান্য করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পাশাপাশি মাজার কমিটির পক্ষেও ১৭ই শ্রাবণ উরশ উৎসব বন্ধ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে ।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories