Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

টক ঝাল মিষ্টি তেতুলের আচার বানানোর রেসিপি

জেসমিনা খাতুন : প্রথমে তেঁতুল – ১ কাপ মত, লবণ – পরিমাণ মত, চিনি – স্বাদ অনুযায়ী, সরিষার তেল – ১+১/২ টেবিল চামচ, আগারা পাউডার – সামান্য (ঐচ্ছিক ) নিতে হবে। এছাড়াও

চাট মশলা :- জিরা – পরিমাণ মত, ধনিয়া –পরিমাণ মত, শুকনা মরিচ –পরিমাণ মত, এলাচ – ১ টি, বিটলবণ – সামান্য পরিমাণ নিয়ে তাওয়ায় সব ভালো করে টেলে নিন বেশি ভাজবেন না তিতা হয়ে যাবে। গরম থাকতে ব্লেন্ডারে বা পাটায় বেটে ভালো করে গুঁড়ো করে নিন।

তারপর তেলে দেবার জন্য উপকরন :- সরিষার তেল – ১ কাপ বা তার বেশি, পেঁয়াজ কুচি – ১ কাপ, শুকনা মরিচ – ৪–৫ টি, আস্ত পাঁচফোড়ন – সামান্য, সিরকা – ৩–৪ টেবিল চামচ নিতে হবে।

প্রণালি:

এবার তেতুল ৪–৫ ঘণ্টা ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে ভালো করে কচলিয়ে কাঁথ বের করে নিন।

– অল্প পানি দিয়ে ভিজাবেন। তানাহলে পরে পানি শুকাতে অনেক সময় লাগবে।

– অর্ধেকের বেশি বিচি ফেলে দিন, অল্প কিছু রাখবেন।

– ফ্রাইপ্যানে তেল দিয়ে তেতুলের কাঁথ দিয়ে দিন। চিনি, লবণও দিয়ে দিন।

– মাঝারি আঁচে পানি শুকিয়ে আঠালো আর শক্ত করে নিন।

– শেষের দিকে আমি সামান্য আগার পাউডার দিয়েছিলাম যাতে আচারটা ভালো জমাট বাঁধে।

– শুকিয়ে আসলে এবং শক্ত টাইপের বল তৈরি করা গেলে নামিয়ে নিন।

– নামানোর আগে চাট মশলা ও বিট লবণ ছিটিয়ে নেড়েচেড়ে দিন।

– ঘ্রাণ না হওয়া পর্যন্ত চাট মশলা দিন।

– ঠাণ্ডা হলে হাতে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট বল তৈরি করুন।

– সব গুলো একই ভাবে বল তৈরি করুন।

– এবার প্যানে তেল দিয়ে গরম করে নিন।

– পেঁয়াজকুচি ভালো মত ব্রাউন কালার করে ভেজে তুলে রাখুন।

– গরম তেলে শুকনা মরিচ ভেঙ্গে দিয়ে দিন সাথে পাঁচফোড়নও।

– পাঁচফোড়ন ফুটে উঠলেই নামিয়ে নিন।

– তেল চুলা থেকে নামাবার ১– ২ মিনিট পরে আঁচার ও পেঁয়াজ দিয়ে দিন।

– পাঁচফোড়ন গরম তেলে দিয়ে বেশিক্ষণ রাখবেন না পুড়ে তিতা হয়ে যাবে।

– কিছুক্ষণ পরে সিরকা ঢেলে দিন।

– ঠাণ্ডা করে কাঁচের জারে রেখে দিন।

এবার খিচুড়ি অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করুন দারুণ মজাদার এই আঁচার।

Hot this week

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

Topics

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

Related Articles

Popular Categories