Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

ভয়াবহ বিমান দুর্ঘটনায় দু’টুকরো বিমান, কেরলে বহু মৃত্যুর আশঙ্কা

এনবিটিভি ডেস্ক: কেরলে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট ও কো-পাইলট-সহ ১০ জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম হয়েছেন ৫০ যাত্রী৷ তারমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদের ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ৷ ঘটনাস্থলে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ দুর্ঘটনার খবর পেয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হাসপাতাল থেকে গোটা ঘটনার উপর নজর রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অতিম শাহ৷

জানা গিয়েছে, দুবাই থেকে কেরলের কোঝিকোড়ে কালিকট বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার (IX-1344) বিমান অবতরণ করছিল৷ অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি৷ প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় অবতরণের সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে অনুমান৷ আজ সন্ধ্যা ৭.৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার কারণ জানতে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হচ্ছে৷ বৃষ্টির কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে৷ তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী ৯০ শতাংশ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

বিমানবন্দর সূত্রে খবর, বিমানটিতে ১০ শিশু-সহ ১৭৪ জন যাত্রী ছিলেন৷ পাশাপশি ছিলেন ৬ জন ক্রিউ সদস্য ও ২ জন পাইলট৷ রানওয়ে অবতরণের সময় বিমনটি পিছলে খাদে পড়ে যায়৷ দু’টুকরো হয়ে যায় বিমানটি৷

তবে, বিমানটিতে বড়সড় আগুন ধরেনি বলে যাত্রীদের জখম অবস্থায় উদ্ধার করা গিয়েছে৷ আগুন লাগে গেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল৷ জখমদের স্থানীয় ৩টি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কজনক৷ মৃত্যু ও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা৷ গোটা ঘটনার পর বেশ কয়েকটি হেল্পলাইন চালু হয়েছে৷ নম্বরগুলিতে সরাসরি যোগাযোগ করা যাতে পারে৷ নম্বরগুলি হল 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575.

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories