Monday, July 27, 2026
26 C
Kolkata

করোনা বিধি না মানায় বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করা হল দিলীপ ঘোষের বিরুদ্ধে

এনবিটিভি ডেস্ক: করোনা বিধি না মানায় বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করা হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, সুকান্ত মজুমদার, জুয়েল মুর্মু, বিশ্বজিত লাহিড়ি সহ এক হাজার মানুষের বিরুদ্ধে।

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, লকডাউনের মধ্য অতিরিক্ত মানুষ জমায়েত করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার হেমতাবাদ বিধায়ক প্রয়াত দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতারা। পরিবারের সঙ্গে দেখা করার পর দেবেন মোড়ে বিধায়কের মূর্তির ভিত্তিস্থাপন করেন। পরে বিন্দোলে একটি স্মরণসভায় অংশ নেন তাঁরা। দিলীপ ঘোষ ছাড়া সায়ন্তন বসু, সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories