Monday, July 27, 2026
29.1 C
Kolkata

বিজেপিতে যোগ দেওয়া মুসলিমদের মুসলমান বলে গণ্য করা হবেনা, দাবি ইমাম সংগঠনের সভাপতির

এনবিটিভি ডেস্ক: এবার মুসলিম সমাজের একাংশকে বিঁধলেন রাজ্য ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া। তাঁর মতে, ‘মুসলিম সম্প্রদায়ের কেউ যদি বিজেপিতে যোগ দেন তবে তাঁকে মুসলিম হিসেবে বিবেচনা করা হবে না।’ ইতিমধ্যেই বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের তরফে চিঠি দিয়ে এই মতামত রেখেছেন সংগঠনের সভাপতি।

বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়ার মতে, ‘এক শ্রেণির মুসলমান রাজনৈতিক কেরিয়ার তৈরির জন্যই বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। বিজেপি এবং আরএসএস মুসলিম বিরোধী।’

এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিজেপিতে যোগ দেওয়া মুসলমানদের বিরুদ্ধেও পরে আওয়াজ উঠবে। কোনও মুসলিম বিজেপিতে যোগ দিলে তাঁকে মুসলিম হিসেবে বিবেচনা করা হবে না।’

এরই পাশাপাশি অযোধ্যায় রাম মন্দিরে ভূমি পুজো নিয়েও সরব হয়েছে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। করোনা আবহে রাম মন্দিরের ভূমি পুজোয় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই স্বাস্থ্যবিধি ভেঙেছেন বলে অভিযোগ তুলেছেন ইমামদের সংগঠনের সভাপতি।

তিনি বলেন, ‘অযোধ্যায় একজন পুরোহিত ও তাঁর সহযোগী করোনা আক্রান্ত হওয়ার পরেও প্রধানমন্ত্রী কেন সেখানে গেলেন?’ এপ্রসঙ্গে বলতে গিয়ে দিল্লির নিজামুদ্দিনের তবলিঘি জামাতের প্রসঙ্গ তুলেছেন মোহাম্মদ ইয়াহিয়া।
তিনি বলেন, ‘নিজামুদ্দিনের জামাতের সময় যখন প্রশাসন এত তৎপরতা নিলেন, তখন এই একই আবহে অযোধ্যায় ভূমি পুজোর কর্মসূচি কিভাবে হল?’ রাম মন্দিরের ভূমি পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে উপস্থিত থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Hot this week

NDA-র সঙ্গেই থাকবে, নাকি বিজেপিতে মিশবে? শুভেন্দুর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। এনডিএ-র...

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

যোগী রাজ্যে উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৪,৭০০ কোটির এক্সপ্রেসওয়ে, উঠল নির্মাণের মান নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নতুন তৈরি গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একটি...

ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে সরব নতুন সংগঠন, সামনে এল ‘ই-২০ জনতা পার্টি’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নতুন একটি...

Topics

যন্তরমন্তরে আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়া মুসলিম যুবককে হেনস্তার অভিযোগ, অস্বীকার পুলিশের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তরমন্তরে চলা...

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

Related Articles

Popular Categories