Tuesday, July 28, 2026
28.9 C
Kolkata

জাতীয় সড়কে দুর্ঘটনা, ড্রাইভারসহ আহত একাধিক

এনবিটিভি সংবাদদাতা, অন্ডাল : ২ নম্বর জাতীয় সড়কের অন্ডালের কাছে ঘটলো বড়োসড়ো সড়ক দুর্ঘটনা । ঘটনায় গাড়ির এক চালক সহ আহত হন বেশ কয়েকজন । শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডাল মোড় ও কাজোরা ফ্লাইওভারের মাঝে । প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে কলকাতা থেকে যাত্রী বোঝাই একটি বাস যাচ্ছিল বিহারের দিকে । অন্ডাল মোড় ও কাজোরা ফ্লাইওভারের মাঝামাঝি রাস্তায় একই লেনে রানীগঞ্জের দিক থেকে আসছিল একটি ওমনি ভ্যান । দুর্ঘটনা এড়াতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য লেনে উঠে যায় । সে সময় উল্টো দিক দিয়ে বাসটির সামনে চলে আসে আম বোঝাই একটি লরি । লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার উপর । ঘটনাস্থলে পৌঁছে লরিটির ভেতর থেকে আহত ড্রাইভারকে উদ্ধার করে পুলিশ । আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রীও। অন্ডাল মোড়ে একটি বেসরকারি হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়। অল্পবিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । গুরুতর জখম উল্টে যাওয়া লরির ড্রাইভার সহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে । দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয় । দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও উল্টে যাওয়া গাড়ি গুলিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের জাতীয় সড়কে স্বাভাবিক হয়ে যান চলাচল ।

Hot this week

মিড-ডে মিলের বরাদ্দ আটকে, ধার করে পড়ুয়াদের খাবার জোগাচ্ছে বঙ্গের বহু স্কুল!

হাওড়া জেলার একাধিক সরকারি স্কুলে মিড-ডে মিল বা পিএম...

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

Topics

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

ফাস্ট ট্র্যাক আদালতে অনুপস্থিত সিবিআই আইনজীবী! পিছোল নিট প্রশ্নফাঁস মামলার শুনানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস মামলার দ্রুত...

কোটি কোটি ভিউ, তারপর আচমকা উধাও মোদীর ভিডিও! কী জানালো মেটা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সাময়িকভাবে...

Related Articles

Popular Categories