Wednesday, July 29, 2026
32.2 C
Kolkata

আগামী বছর তৃণমূলের অপশাসন থেকে মুক্ত হবে বাংলা! রেড রোডে জাতীয় পতাকা তুলবে বিজেপি, চ্যালেঞ্জ রাহুলের

এনবিটিভি: একুশে পদ্মই ক্ষমতায়। এতটাই আত্মবিশ্বাসী বিজেপি। তাই, শনিবার স্বাধীনতা দিবসের দিনে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেই দিলেন, আগামী বছর রেড রোডে জাতীয় পতাকা তুলবো আমরা।

স্বাধীনতা দিবসেও রাজনৈতিক কলহ বাদ পড়ল না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে একহাত নিয়ে রাহুলের তোপ, যারা আজ নীতি শেখাচ্ছে, তারাই এর পরে স্বাধীনতা দিবসে থাকবে না। সেই কারণে আগে নিজেদের গদির চিন্তা করুক তারপর নীতি শেখাবে। এই সরকারের কোনও নীতি নেই বলে এদিন দাবি করেন রাহুল।

রাহুল বলেন, বিজেপি চলে ভারতীয় নীতিতে। ভারতের ইতিহাসকে মর্যাদা দেয়। এনিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম। মোদীকে ‘হিন্দুত্বের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করেন তিনি। রাহুলও তার পাল্টা জবাব দিয়েছেন।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্য়ক্তিগতভাবে আক্রমণ শানান রাহুল। মুসলিম তোষণের অভিযোগ তোলেন তিনি। ফিরহাদকে পাকিস্তান পাঠানোর নিদান দেন রাহুল। বলেন, “ওর এখানে থাকার কোনও অধিকারই নেই।” দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাহুল সিনহা বলেন, সারা বিশ্বে করোনা বাঘের মতো থাবা দিচ্ছে। আর ভারতে এসে করোনা বিড়ালে পরিণত হয়েছে।

Hot this week

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

পুজো কমিটির দখল ঘিরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

বরাহনগরে দুর্গাপুজো কমিটির দায়িত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক...

২৬ নভেম্বর দেশজুড়ে কৃষকদের মহামিছিলের ডাক, মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা সংযুক্ত কিষান মোর্চার

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এবার আরও বড় আন্দোলনের প্রস্তুতি...

Topics

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

পুজো কমিটির দখল ঘিরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

বরাহনগরে দুর্গাপুজো কমিটির দায়িত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক...

Related Articles

Popular Categories