Tuesday, August 4, 2026
30.5 C
Kolkata

এবার দাবানলের শিকার আমেরিকা , প্রায় ৬০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: এমনিতেই আমরা সকলে জানি করোনা আক্রান্তের দৌড়ে আমেরিকা প্রথম স্থান অধিকার করে রেখেছে বহুদিন ধরেই। এরই মধ্যে গত তিন দিন যাবৎ প্রায় ১১হাজার বজ্রপাতের খবর মেলে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। এই বজ্রপাতের ফলে প্রায় ৩৭০টিরও বেশি জায়গাতে আগুন লাগার ঘটনা সামনে আসে। প্রথমে জঙ্গলে আগুন লাগলেও পরে তা জনবসতি এলাকায় ছড়িয়ে পড়ে।

এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয় ৬০,০০০ এরও বেশি মানুষ ঘরছাড়া। ৪৮০টি ভবন সম্পূর্ণ পুড়ে গিয়েছে, আহত ৩৩ জন ও নিহত ৫ জনের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন কয়েকজন দমকলের হেলিকপ্টারের পাইলট ও একাধিক কর্মী। দমকলকর্মীরা জানান বনাঞ্চলে একাধিক বার বজ্রপাতের ফলে আগুন এই ভয়াবহ রূপ নেয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম নিজে উদ্দ্যোগ নিয়ে বিভিন্ন কমিউনিটি সেন্টার খুলে এই দুর্গত মানুষদের আশ্রয় দিয়েছেন। নিউসম প্রেসিডেন্টের সাহায্য চেয়েছেন। কিন্তু বিদ্রুপ ও অনীহাই শোনা গেল তার গলায়। করোনা ও প্রবল তাপমাত্রার পাশাপাশি এই অগ্নিকাণ্ডের জেরে রীতিমত সংকটে দিন কাটাচ্ছেন আমেরিকা বাসী।

Hot this week

অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য উদয়নিধির! গ্রেফতারির দাবিতে সরব বিজেপি

কাবেরী জলবণ্টন ইস্যুতে তামিলনাড়ুর তাঞ্জাভুরে ডিএমকের এক প্রতিবাদ কর্মসূচিতে...

ঝাড়খণ্ডের সরকারি পরীক্ষার অনিয়মের অভিযোগে ফের অনশন! মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণসহ অভিযোগ জমা দিলেও মিলল না সুরাহা

ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে...

‘মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হচ্ছে’, বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের! দাবি সরকারি নজরদারি বাড়ানোর

লেখিকা তসলিমা নাসরিন আবারও তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের...

Topics

অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য উদয়নিধির! গ্রেফতারির দাবিতে সরব বিজেপি

কাবেরী জলবণ্টন ইস্যুতে তামিলনাড়ুর তাঞ্জাভুরে ডিএমকের এক প্রতিবাদ কর্মসূচিতে...

গুজরাতে নতুন আতঙ্ক চাঁদিপুরা ভাইরাস, শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর

জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, বমি এবং খিঁচুনি—এই উপসর্গ নিয়েই গুজরাতে...

বাড়ি তৈরির আগে ‘এক লক্ষ টাকা’ দাবি! দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতিকে ঘিরে বিতর্ক

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি দলের ভিতরে তোলাবাজির...

Related Articles

Popular Categories